হারলেই বিশ্বকাপ স্বপ্ন শেষ রোনালদোর
স্পোর্টস ডেস্ক : সার্বিয়ার অ্যালেক্সান্ডার মিত্রোভিচের নাম সহসাই ভুলবেন না পর্তুগাল ফুটবল দলের সমর্থকরা। কেননা মিত্রোভিচের শেষ সময়ের গোলেই বিশ্বকাপ স্বপ্ন সুতোয় ঝুলে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের। এখন প্লে-অফ খেলে কাতার বিশ্বকাপের টিকিট পেতে হবে তাদের।
সেই মিশনে আজ বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে তুরস্কের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। এই ম্যাচ হেরে গেলে আর কাতারে বিশ্বকাপ খেলা হবে রোনালদোর। হয়তো আর কখনোই বিশ্বকাপ খেলা হবে তার। কেননা ২০২৬ সালের আসরে তার বয়স হয়ে যাবে ৪১!
অবশ্য তুরস্ককে হারালেই যে বিশ্বকাপ নিশ্চিত, তাও নয়। এই ম্যাচ জিতলে তাদের খেলতে হবে দ্বিতীয় প্লে-অফ ম্যাচ। সেই ম্যাচের প্রতিপক্ষ হবে ইতালি ও উত্তর মেসিডোনিয়ার মধ্যকার ম্যাচের জয়ী দল। এই দ্বিতীয় প্লে-অফ জিতলে তবেই বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে।
বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে অতীত পরিসংখ্যান অবশ্য নিজেদের পাশেই পাচ্ছে পর্তুগাল এখন পর্যন্ত দুই দল খেলেছে ৮ ম্যাচ। যেখানে পর্তুগিজদের জয় ৬টিতে, বাকি দুই জয় তুরস্কের। তবে ২০১২ সালে দুই দলের সবশেষ সাক্ষাতের ম্যাচে জিতেছিল তুরস্ক। তাই বাড়তি সতর্ক থাকতেই হবে পর্তুগালকে।
পর্তুগালের সম্ভাব্য শুরুর একাদশ: রুই প্যাট্রিসিও, সেড্রিক সোয়ারেস, হোসে ফন্তে, গনসালো ইনাকিও, রাফায়েল গুরেইরো, হোয়াও মৌতিনহো, দানিলো পেরেইরা, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ডিয়োগো জোতা।
তুর্কির সম্ভাব্য শুরুর একাদশ: উগুরকান চাকির, জেকি সেলিক, চাগলার সোয়ুঙ্কু, মেরিহ দেমিরাল, কেনার এরকিন, চেনগিজ আন্ডার, হাকান চালহানোগলু, টায়লান আনতালাইলি, কেরেম আকতুরোগলু, বুরাক ইলমাজ ও ইউসুফ ইয়াজিসি।
(ওএস/এসপি/মার্চ ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নির্বাচন ঘিরে ক্ষুদ্র অর্থনীতির উত্থান
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- ‘গণতন্ত্র ফিরে আসছে, মানুষ অনুভব করছে’
- সড়কে বাস সংকট, মালিক সমিতির দুঃখ প্রকাশ
- ‘চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
-1.gif)








