আশা জাগিয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারলো না বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : শক্তিমত্তায় বিশাল ফাঁরাক। অস্ট্রেলিয়া ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন, বাংলাদেশ এবারই প্রথমবার খেলতে গেছে বিশ্বকাপে। এমন শক্তিশালী প্রতিপক্ষকেই কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা, জাগিয়েছিল জয়ের আশাও।
তবে শেষতক স্বপ্নপূরণ হয়নি বাংলাদেশের। বেন মুনির অপরাজিত হাফসেঞ্চুরিতে বিপর্যয় কাটিয়ে জয় তুলে নিয়েছে অসিরা। ৬৫ বল আর ৫ উইকেট হাতে রেখে জিতেছে তারা।
৪৩ ওভারে ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সালমা খাতুনের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ২৬ রানের মধ্যে অসিদের শীর্ষ তিন ব্যাটার অ্যালিসা হিলি (১৫), রাচেল হেনেস (৭) আর ম্যাগ লেনিংকে (০) সাজঘরের পথ দেখান সালমা।
সালমার অফস্পিনে হিলি আর হেনেস দেন ক্যাচ। অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাগ লেনিংকে সরাসরি বোল্ড করেন সালমা। এরপর তাহলিয়া ম্যাকগ্রা নাহিদা আক্তারের এলবিডব্লিউয়ের শিকার হলে ৪১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।
দলীয় ৭০ রানের মাথায় অ্যাশলি গার্নারকে (১৩) বোল্ড করেন রুমানা আহমেদ। বাংলাদেশের তখন জয়ের আশা জেগেছে ভালোভাবেই। কিন্তু বেথ মুনি সব স্বপ্ন ভেঙে দিলেন দুর্দান্ত এক হাফসেঞ্চুরি করে।
৭৫ বলে ৫ বাউন্ডারিতে ৬৬ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মুনি। ৩৯ বলে হার না মানা ২৬ করেন এনাবেল সাদারল্যান্ড। ষষ্ঠ উইকেটে তাদের ৬৬ রানের জুটিই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বৃষ্টির জন্য সময়মতো ম্যাচটি শুরু হতে পারেনি। ৫০ ওভারের খেলা নেমে আসে ৪৩ ওভারে। কার্টেল ওভারের এই লড়াইয়ে ৬ উইকেটে ১৩৫ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশের মেয়েরা।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়ার মেয়েরা। শুরুটা ভালোই ছিল টাইগ্রেসদের। উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলেন মুর্শিদা খাতুন আর শারমিন আক্তার।
১২ রান করে মুর্শিদা ফিরলে ভাঙে এই জুটি। এরপর ফারজানা হক (৮) সেট হয়ে আউট হন। শারমিন আক্তার ফেরেন ২৪ করে। অধিনায়ক নিগার সুলতানাও ৭ রানের বেশি করতে না পারলে চাপে পড়ে বাংলাদেশ।
৬২ রানে হারায় ৪ উইকেট। তবে পরে রুমানা আহমেদ, লতা মন্ডল আর সালমা খাতুনের ব্যাটে ৬ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। রুমানা করেন ১৫ রান। সালমা অপরাজিত থাকেন ২৩ বলে ১৫ করে।
দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি ছিল লতা মন্ডলের। তিনিই মূলত টেনে নিয়েছেন দলকে। ৬৩ বলে ২ বাউন্ডারিতে ৩৩ রান করে শেষ ওভারে আউট হন এই ব্যাটার।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন অ্যাশলি গার্ডেনার আর জেস জোনাসেন।
(ওএস/এসপি/মার্চ ২৫, ২০২২)
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







