আইপিএলকে ‘না’ বলায় তাসকিনকে পুরস্কার দেওয়া উচিত : মাশরাফি
স্পোর্টস ডেস্ক : চলতি দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। টুর্নামেন্টের নতুন দল লখনৌ সুপার জায়ান্ট তাসকিনকে দলে নিতে চেয়েছিল। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় বোর্ডের সঙ্গে কথা বলে, আইপিএলকে না করে দিয়েছেন তাসকিন।
যা নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে। কেউ কেউ বলেছেন, সবার আগে দেশকে প্রাধান্য দিয়ে বড় কাজ করেছেন তাসকিন। আবার অনেকের কথা, আইপিএলে গেলে অনেক কিছু শিখতে পারতেন তাসকিন। তাই না করা ঠিক হয়নি।
এর মধ্যে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছিলেন প্রথম দলে। তাসকিন আইপিএলকে না করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশদ এক বার্তা দেন মাশরাফি। যেখানে তাসকিনের সিদ্ধান্ত যথাযথ বলার পাশাপাশি, সামনে আরও সুযোগ আসবে বলে মন্তব্য করেন তিনি।
আর এবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে মাশরাফি জানালেন, আইপিএলকে না বলে জাতীয় দলকে বেছে নেওয়ায় বোর্ডের উচিত তাসকিনকে পুরস্কৃত করা। এসময় ইংল্যান্ডের দুই তারকা পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের প্রসঙ্গও আনেন মাশরাফি।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘অবশ্যই (পুরস্কার দেওয়া উচিত)। আপনি যদি (জেমস) অ্যান্ডারসন ও (স্টুয়ার্ট) ব্রডের দিকে তাকান, ইসিবি কিন্তু তাদেরকে সবসময় ক্ষতিপূরণ ঠিক না, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়... যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে তাদেরকে নুন্যতম পুরস্কার দেওয়া হয়।’
এরকম পরিস্থিতিতে পুরস্কৃত করা হলে এর ইতিবাচক প্রভাব কী হতে পারে তা জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘তখন হয় কি ক্রিকেটারদের ভালো লাগা কাজ করে যে, না বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন আমরা টেস্ট ক্রিকেট কেন, যে কোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত।’
(ওএস/এসপি/মার্চ ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নির্বাচন ঘিরে ক্ষুদ্র অর্থনীতির উত্থান
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- ‘গণতন্ত্র ফিরে আসছে, মানুষ অনুভব করছে’
- সড়কে বাস সংকট, মালিক সমিতির দুঃখ প্রকাশ
- ‘চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই’
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- ‘অধিকার পাহারা দিন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
-1.gif)








