অধিনায়কত্বে নিষেধাজ্ঞা
নিজ দেশের বিগ ব্যাশ বাদ দিয়ে আমিরাতের লিগে খেলবেন ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক : আসন্ন বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। এর বদলে একই সময়ে হতে যাওয়া আরব আমিরাতের নতুন টি-টোয়েন্টি লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সময়ের অন্যতম সেরা এ ব্যাটার।
চলতি মাসের শুরুর দিকে আগামী জানুয়ারিতে নিজেদের অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজ বাতিল করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। যার ফলে অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটারদের সামনে বিগ ব্যাশের শেষ ভাগে খেলার সম্ভাবনা তৈরি হয়।
কিন্তু সেটি নেওয়ার কথা ভাবছেন না ওয়ার্নার। দ্য অস্ট্রেলিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বিগ ব্যাশের বদলে উল্টো আমিরাতের নতুন লিগে খেলার অনুমতি চেয়েছেন এ বাঁহাতি তারকা ব্যাটার। অবশ্য এর পেছনে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ারই এক নিষেধাজ্ঞা।
২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করা থেকে নিষিদ্ধ করা হয়েছে ওয়ার্নার, স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে। অধিনায়কত্বের নিষেধাজ্ঞার কারণেই বিগ ব্যাশে খেলার ইচ্ছে নেই ওয়ার্নারের, এমনটাই জানিয়েছিলেন তার স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার।
নিউজ কর্পের প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের টুর্নামেন্টে খেলার জন্য তিন বছরে ২১ লাখ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা) পাবেন ওয়ার্নার। বিগ ব্যাশে খেলার চেয়ে তাই আমিরাতের লিগকেই প্রাধান্য দিচ্ছেন ওয়ার্নার।
ওয়ার্নারসহ অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা যদি বিগ ব্যাশ থেকে নাম সরিয়ে নেয়, তাহলে এটি ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য বাণিজ্যিক আত্মহত্যা হবে বলে মন্তব্য করেছেন সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তাই বিগ ব্যাশে তারকাদের উপস্থিতি নিশ্চিত করার দিকে জোর দিয়েছেন তিনি।
(ওএস/এসপি/জুলাই ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- হেমন্ত
- তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’
- ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনি
- জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
- ‘স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ’
- তাইওয়ানের স্বাধীনতাপন্থী তৎপরতার কোনো সুযোগ দেবে না চীন
- টানা ৪ দফা কমলো সোনার দাম
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- মুকুটি আর কুকুটি
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
-1.gif)








