রোনালদো জানালেন ‘রাজা খেলবেন রবিবার’
স্পোর্টস ডেস্ক : সব জল্পনা-কল্পনা এক পাশে রেখে অবশেষে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে জড়াবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার রায়ো ভায়োকানোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন তিনি। পর্তুগিজ সুপারস্টার নিজেই জানিয়েছেন এ খবর।
চলতি মাসের শুরুতেই খবর বের হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য কোনো ক্লাবে যেতে চান রোনালদো। কারণ এবারের মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না ইউনাইটেড। তাই চ্যাম্পিয়ন্স লিগ খেলা কোনো ক্লাবে যেতে চান তিনি।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউরোপের কোনো বড় ক্লাব রোনালদোকে নিতে আগ্রহ দেখায়নি। উল্টো গুঞ্জন শোনা গেছে বায়ার্ন মিউনিখ, চেলসি, প্যারিস সেইন্ট জার্মেই ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলো নাকি রোনালদোকে একপ্রকার প্রত্যাখানই করে দিয়েছে।
এরই মধ্যে এবার নতুন খবর নিয়ে এলেন রোনালদো। প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক সফরে ইউনাইটেডের সঙ্গে অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড সফরে যাননি পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। তখন আরও শক্ত হয় রোনালদোর ক্লাব ছাড়তে চাওয়ার গুঞ্জন।
কিন্তু প্রায় এক মাস পেরিয়ে গেলেও নতুন ঠিকানা পাননি তিনি। তাই রোববার স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে ইউনাইটেডের জার্সিতেই ফিরছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক প্রশ্নের জবাবে তিনি লিখেছেন, ‘রোববার রাজা খেলবেন।’
রায়ো ভায়োকানোর আগে অবশ্য আজ (শনিবার) বাংলাদেশ সময় বিকেল ৫টায় অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের স্কোয়াডে রোনালদোকে রাখেননি ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। তবে রোববারের ম্যাচে খেলবেন রোনালদো।
(ওএস/এসপি/জুলাই ৩০, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








