শেষ ম্যাচে এসে সান্ত্বনার জয় আর্সেনালের, জিতলো ম্যানইউও
স্পোর্টস ডেস্ক : লিভারপুল, উলভারহ্যাম্পটন এবং সাউদাম্পটনের সঙ্গে টানা তিন ম্যাচ ড্র করার পর ম্যানচেস্টার সিটির কাছে হার। চার ম্যাচে তখন আর্সেনাল হারিয়েছিল ৯ পয়েন্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকেও ছিটকে পড়েছিল সে সঙ্গে।
তবুও আশায় বুক বেঁধেছিল আর্সেনাল সমর্থকরা। শেষ দিকে এসেও যদি ঘুরে দাঁড়াতে পারে গানাররা! কিন্তু না, পারেনি। পরের দুই ম্যাচে চেলসি এবং নিউক্যাসলকে হারালেও ব্রাইটন এবং নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে শিরোপার সব সম্ভাবনা শেষ করে তারা।
দুই ম্যাচ আগেই তাই শিরোপা নিশ্চিত করে বিজয় উদযাপন করে ম্যানচেস্টার সিটি। তবে, শেষ ম্যাচে এসে আর্সেনাল স্বস্তির জয় পেল। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় দিয়ে মৌসুম শেষ করতে পেরেছে গানার্সরা।
অন্য ম্যাচে ফুলহ্যাম্পকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে মৌসুম শেষ করলো ম্যানইউ। ম্যানইউর হয়ে গোল করেছেন জেডন সানচো এবং ব্রুনো ফার্নান্দেজ। ফুলহ্যামের হয়ে গোল করেন কেনি টেটে।
ঘরের মাঠে উলভারহ্যাম্পনের বিপক্ষে জোড়া গোল করেছেন গ্রানিত জাকা। বাকি তিন গোল আসে বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল হেসুস এবং জ্যাকুব কিউওর।
ম্যাচের ১১তম মিনিটে প্রথতম গোল করে দলকে এগিয়ে দেন সুইস তারকা জাকা। এর তিন মিনিট পর আবারও গোল। ১৪তম মিনিটে এবারও গোল করেন তিনি। ২৭ মিনিটে তৃতীয় গোল করেন বুকায়ো সাকা। ৫৮তম মিনিটে গ্যাব্রিয়েল হেসুস চতুর্থ গোল করেন। ৭৮তম মিনিটে পঞ্চম গোল আসে জ্যাকুব কিউওর-এর কাছ থেকে।
আর্সেনালের হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেলেছেন সুইস তারকা গ্রানিত জাকা। শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখলেন তিনি জোড়া গোলে।
(ওএস/এসপি/মে ২৯, ২০২৩)
পাঠকের মতামত:
- পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
- ‘জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ’
- চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
- সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের অপসারণ দাবি অবেহিলত নারী খেলোয়াড়দের
- সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত
- ‘ভবিষ্যতের স্মার্ট নাগরিক হতে হবে’
- ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা
- নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
- জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
- ধর্ষণ সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে?
- কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু
- মানুষ এবং বৈষম্য অসুখ
- কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মৎস্য দপ্তরের অভিযান: বিপুল অবৈধ জাল বিনষ্ট
- কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
-1.gif)







