তামিমের ফিফটিতে শেষ দল হিসেবে প্লে-অফে বরিশাল
স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের দুর্দান্ত ফিফটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। কুমিল্লার ১৪০ রানের জবাবে ব্যাট করতে ৬ উইকেট আর ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেছে তামিমের দল। এই জয়ে কাগজ-কলমের সব সমীকরণের রফাদফা করেছে রবিশাল।
এর আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে খুলনা টাইগার্সের।
শুক্রবার ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার মাঝারি আকারের পুঁজির জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আহমেদ শেহজাদের উইকেট হারালেও তামিম ও কাইল মায়ার্সের ব্যাটে দারুণভাবে সামনে এগিয়ে যায় বরিশাল। এই জুটিতে ৫৭ বলে ৬৪ রান তোলে তারা।
মায়ার্স ২৫ বলে ২৫ রান করে মুশফিক হাসানের বলে ফলোথ্রু করে আউট হয়ে গেলে মুশফিকের রহিমের সঙ্গে ৩৯ রানের জুটি করেন তামিম। ৪০ বলে ফিফটি হাঁকান বরিশাল অধিনায়ক। শেষ পর্যন্ত তামিমের ব্যাট থেকে ৪৮ বলে ৬৬ রান।
এছাড়া মুশফিক ২৪ বলে ১৭, মাহমুদুল্লাহ ১১ বলে ১২ ও সৌম্য সরকার ৩ বলে ৬ রান করেন। এতে ৬ উইকেটের জয় পায় বরিশাল
এর আগে জাকের আলির শেষের ঝড়ে ৮ উইকেটে ১৪০ রান তুলেছে কুমিল্লা। টস হেরে ব্যাটিংয়ে নেমে কিছুটা ধীরগতিতে রান তুলে পাওয়ার প্লে শেষ করেছে লিটন দাসের দল।। এই ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান করে তারা।
এদিন কুমিল্লার হয়ে ওপেনিংয়ে লিটনের সঙ্গে নামেন সুনিল নারিন। চতুর্থ ওভারের শেষ বলে নারিন ফেরেন ১৮ বলে ১৬ রান করে। সপ্তম ওভারের দ্বিতীয় বলে তাইজুল ইসলামের বলে বোল্ড হন লিটন। ১২ বলে ১২ রান করেন কুমিল্লার অধিনায়ক।
চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও মঈন আলির ৩০ বলে ৩৬ রানের জুটিতে কিছুটা সামনের দিকে এগিয়ে যায় কুমিল্লার স্কোরকার্ড। ২৬ বলে ২৫ রান করে তাইজুলের বলে ওভেদ ম্যাকয়ের হাতে ক্যাচ হন তাওহিদ। ২২ বলে ২৩ রান করেন মঈন। আকিফ জাভেদের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন তিনি।
চাপের মুখে এদিন জ্বলে উঠেনি আন্দ্রে রাসেলের ব্যাটও। ১১ বলে ১৪ রান করে তাইজুলের বলে বোল্ড হন তিনি। শেষ দ্রুতগতিতে রান তুলে কুমিল্লাকে ১৪০ রানে নিয়ে ঠেকান জাকের আলি। ১৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন জাকের।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- সুন্দরবন থেকে হরিণ শিকারের দুই শতাধিক ফাঁদ উদ্ধার
- ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী
- নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ‘গোপালগঞ্জে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা কাজ করছি’
- রিয়েল-টাইম ডিজিটাল লিটিগেশন টুল চালু করল ব্র্যাক ব্যাংক
- পাবনার ফরিদপুরে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল ডোবায়
- সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের লকগেইট হাসপাতাল
- পেট্রোল পাম্প কর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার
- ‘নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিং’র নিয়োগ বাতিল করা হয়েছে’
- ফরিদপুরে যৌথ বাহিনীর দু'টি পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- আইন সংশোধনে ব্যাংক মালিকদের বিরোধিতা
- শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ানসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
- বিশ্বকাপে ট্রাম্পের ‘লাল কার্ড’ নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই
- ‘জনবান্ধব সরকার আসলে মোহাম্মদপুরের চেহারা পাল্টে যাবে’
- ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরা সবাই মুক্তিযোদ্ধা’
- আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই’
- টাঙ্গাইলে শিক্ষাদীক্ষা একাডেমির 'কাব্যকলা উৎসব' অনুষ্ঠিত
- শীতের সকাল
- বিষম চিন্তা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
- কুল চাষে দুই বন্ধুর সাফল্যের গল্প
- ভারতে খেলতে অনিচ্ছুক আয়ারল্যান্ডও
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
১৮ জানুয়ারি ২০২৬
- বিশ্বকাপে ট্রাম্পের ‘লাল কার্ড’ নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই
- ভারতে খেলতে অনিচ্ছুক আয়ারল্যান্ডও
- ‘বাংলাদেশ-ভারত ম্যাচে হাত না মেলানো অনিচ্ছাকৃত’
-1.gif)








