শরিফুলই হবেন সর্বাধিক উইকেটশিকারি
স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক কে হবেন, তা জানতে ফাইনাল পর্যন্ত অপেক্ষায় থাকতেই হবে। এ মুহূর্তে ৪৫৩ রান করে রান তোলায় প্রথমস্থানে আছেন দেশসেরা ওপেনার ও ফরচুন বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল। তার চেয়ে মাত্র ৬ রান পিছনে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।
মূল লড়াইটা এ দুইজনের মাঝেই স্থির হয়ে আছে। রান তোলায় তিন নম্বরে থাকলেও যেহেতু তার দল ফাইনালে নেই, তাই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ওপেনার তানজিদ হাসান তামিমকে (১২ ম্যাচে ৩৮৪) হিসেবের বাইরে রাখতে হচ্ছে।
বরং তানজিদ তামিমের চেয়ে ৯ রান কম (১৩ খেলায় ৩৭৫) করেও লিটন দাস থাকছেন হিসেবের ভেতরে। কারণ, লিটনের দল কুমিল্লা এবারের আসরের ফাইনালিস্ট। এটা নিশ্চিত যে তামিম ইকবাল, তাওহিদ হৃদয় আর লিটন দাসের কেউ একজন হবেন এবারের টপ স্কোরার। আর সেটা কুমিল্লা ও বরিশাল ফাইনালের আগে নির্ধারণ করা অসম্ভব। কাজেই আজ শুক্রবারের ফাইনালই বলে দেবে বিপিএলের দশম আসরের সর্বাধিক রান সংগ্রাহক কে হবেন?
কিন্তু সর্বাধিক উইকেটশিকারি কে, তা জানতে হয়তো আর আজ শুক্রবারের ফাইনালের দিকে তাকিয়ে থাকতে হবে না। কারণ, সেটা মোটামুটি নির্ধারিত হয়েই আছে। হয়তো সর্বাধিক উইকেটশিকারির পুরস্কারটা দুর্দান্ত ঢাকার বাঁহাতি ফাস্টবোলার শরিফুল ইসলামের হাতেই উঠবে। এবারের আসরে ১২ ম্যাচে ২২ উইকেট দখল করে শরিফুল নিকট প্রতিদ্বন্দীদের চেয়ে অনেক এগিয়ে। তার ধারে-কাছেও কেউ ছিলেন না, নেইও।
শরিফুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রংপুর রাইডার্সের সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনার সাকিবের উইকেট ১৩ ম্যাচে ১৭ টি। এছাড়া রংপুরের অফস্পিনার শেখ মেহেদি ১৬ আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বেলাল খানও ১৬ টি করে উইকেট পেয়েছেন। তাদের কারো দল ফাইনালে ওঠেনি। তাই তাদের আর কোনো সম্ভাবনাও নেই।
ফাইনাল খেলছেন, এমন বোলারদের মধ্যে শরিফুলের কাছাকাছি কেউ নেই। তার চেয়ে ৮ উইকেট কম দখল করা ফরচুন বরিশাল পেসার মোহাম্মদ সাইফউদ্দিনই একমাত্র বোলার যিনি ৮ ম্যাচে ১৪ উইকেটশিকারি।
এখন সাইফউদ্দিন ফাইনালে ৯ উইকেট পেলেই কেবল শরিফুলকে পিছনে ফেলে সর্বাধিক উইকেটশিকারি হতে পারবেন। সেটা প্রায় অসম্ভবই বলা যায়। যেমন অসম্ভব প্রায় কুমিল্লা বাঁহাতি স্পিনার তানবির ইসলামেরও সর্বাধিক উইকেটশিকারি হওয়া। এই বাঁহাতি স্পিনারের উইকেট ১৩ টি।
ফাইনালে ১০ উইকেট দখল করলেই তানবির সবার ওপরে যেতে পারবেন। সেটাও প্রায় অসম্ভব। তার মানে, শরিফুলই হতে যাচ্ছেন এবারের বিপিএলের সর্বাধিক উইকেটশিকারি।
(ওএস/এসপি/মার্চ ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ’
- ‘প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট’
- ‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
- ‘জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়’
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- সোনার দাম ভরিতে বাড়লো ৪৩৭৪ টাকা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- খুলনার রাজাকার বাহিনী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়
- নগরকান্দায় বিষপানে যুবকের মৃত্যু
- পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- বাগেরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
- ‘রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই’
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
- জামালপুরে যুবশক্তির কমিটি : সৌরভ আহ্বায়ক, জীবন সদস্য সচিব
- দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নানা গুঞ্জন
- মোটরবাইক চুরির চেষ্টা সন্দেহে দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ
- আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এখনো অধরা
- চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপা, পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
- অপপ্রচারের বিরুদ্ধে রাজপথেই জবাব দেবে বিএনপি : টিপু
- ‘পাটোয়ারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- এবার নারী কেলেঙ্কারি, তোপের মুখে ফিফা সভাপতি
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- ‘কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান
-1.gif)








