যেভাবে রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক হিসেবে গড়ে তুললেন ধোনি
স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসের শুরু থেকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তিনি আর কতদিন থাকবেন? তার পরে তো এই দলটির নেতৃত্ব নিতে হবে কাউকে না কাউকে। সে লক্ষ্যে ২০২২ সালে রবিন্দ্র জাদেজার কাঁধে নেতৃত্ব তুলে দেয়া হয়। কিন্তু অধিনায়ক হয়েই জাদেজা নিজে যেমন হারিয়ে যেতে বসেছিলেন, তেমনি দলকেও হারাতে বসেছিলেন তিনি। বলা হয়, চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয় জাদেজার।
যার ফলে টুর্নামেন্টের মাঝপথেই অনভিপ্রেত পরিস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব ফিরিয়ে নিতে হয়েছিল ধোনিকে। তবে চেন্নাই সুপার কিংস তখন থেকেই পরের অধিনায়ক ঠিক করার দিকে নজর দেয়। ওই সময়ই তরুণ ওপেনিং ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়কে গড়ে তুলতে শুরু করেন ধোনি। গত দু’বছর ধরে ধোনির ছায়ায় অধিনায়ক হিসেবে নিজেকে তৈরি করেন রুতুরাজকে।
২০২৩ আইপিএলেও চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। দলকে চ্যাম্পিয়নও করেছিলেন; কিন্তু নেপথ্যে পরবর্তী অধিনায়ককে তৈরি করার কাজও এগিয়ে চলেছিলো তখন। রবিন্দ্র জাদেজার সঙ্গে চেন্নাই কর্তৃপক্ষের দূরত্ব মেটানোর দায়িত্ব ধোনি নিলেও তাকে আর অধিনায়ক করার কথা ভাবা হয়নি। কারণ ২০২২ সালেই রুতুরাজকে বার্তা দেয়া হয় নিজেকে তৈরি করার জন্য। ধোনি নিজেই দায়িত্ব নেন রুতুরাজকে তৈরি করার।
সে কথা নিজেই জানিয়েছেন চেন্নাইয়ের বর্তমান অধিনায়ক। রুতুরাজ বলেন, ‘২০২২ সালের সেই দিনটা আমার এখনও মনে রয়েছে। যে দিন আমাকে প্রথমবার নেতৃত্বের কথা বলা হয়েছিল। বলা হয়- পরের বছর নয়, সম্ভবত তারপর থেকে তোমাকে নেতৃত্ব দিতে হবে। সে ভাবে নিজেকে প্রস্তুত কর। তখন থেকে নিজের মতো করে প্রস্তুতি শুরু করি। সত্যিই আমার কাছে নেতৃত্ব আসবে, না অন্য কাউকে বেছে নেওয়া হবে, সেটা নিয়ে তেমন ভাবিনি। দল থেকে যেটা বলা হয়েছিল, সেটাই শুনেছিলাম।’
কে আপনাকে প্রথম নেতৃত্বের কথা বলেছিলেন? রুতুরাজ বলেন, ‘সত্যি বলতে, ধোনি ভাই আমাকে প্রথম বলেন। খুব বেশি কথা হয়নি তখন। খুব সাধারণ আলোচনার সময় কথাটা বলেছিলেন। একদিন অনুশীলনের মাঝে এগিয়ে এসে কথাটা আমাকে বলেছিলেন ধোনি ভাই। শুনে ভাল লেগেছিল। একই সঙ্গে তার মতো ক্রিকেটারের জুতোয় পা গলানোর বিষয়টাও মাথায় এসেছিল। প্রাথমিকভাবে শুধু ভেবেছিলাম, দায়িত্ব পেলে দলের এতদিনের সংস্কৃতিকে বজায় রাখার চেষ্টা করব।’
ধোনি ছাড়াও চেন্নাই কোচ স্টিফেং ফ্লেমিংও নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন রুতুরাজকে। তিনি বলেছেন, ‘গত মৌসুমে কোচ ফ্লেমিং আমার সঙ্গে আলোচনা করতেন। নেতৃত্বের নানা দিক নিয়ে আলোচনা করতেন। কি করা উচিত, কি নয় বোঝাতেন। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানোর কৌশল নিয়ে আলোচনা করতেন। প্রতিটা ম্যাচের পর আমাকে নিয়ে আলাদা করে বসতেন।’
এবার আইপিএলে অধিনায়কদের ছবি তোলার আগের দিন চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় রুতুরাজের নাম। কেমন অভিজ্ঞতা হচ্ছে অধিনায়ক হিসাবে? রুতুরাজ বলেন, ‘আমি মনে করি না অধিনায়কের আলাদা কোনও চরিত্র থাকা জরুরি। আমাকে যেগুলো বলা হয়েছে, সেভাবেই কাজ করার চেষ্টা করছি। ধোনি ভাই আর ফ্লেমিং স্যরের কথা অনুসরণ করছি। দলের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করব। কারণ ওই সংস্কৃতি আমাদের সাফল্য দিয়েছে। বিশ্বাস করি আগামী দিনেও দেবে। আমাদের সংস্কৃতির কোনও কিছু পরিবর্তন করতে চাই না। আমি যেমন সিদ্ধান্ত নেব, তেমনই সতীর্থদের যথেষ্ট স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। যখন থেকে চেন্নাইয়ের হয়ে খেলছি, এমনই দেখে এসেছি। এই দলে কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হয় না। যে পরিবেশ আমি উপভোগ করেছি এত দিন, চাইব সেটাই বজায় থাকুক।’
আইপিএলের শুরুটা ভাল হয়নি চেন্নাইয়ের। প্রথম দু’টি ম্যাচ জেতার পর দু’টি ম্যাচ হারতে হয়েছে। তাহলে কি সব কিছু ঠিকঠাক হচ্ছে না? রুতুরাজ বলেছেন, ‘আইপিএলের মতো প্রতিযোগিতায় কখনও ১৪টা ম্যাচই জেতা সম্ভব নয়। সাফল্য এবং ব্যর্থতা দুই থাকবে। চারটা, পাঁচটা, ছ’টা বা সাত ম্যাচ হারার জন্য প্রস্তুত থাকতে হয়। তার মানে এই নয় আমরা চেষ্টা করব না। প্রতিটা ম্যাচ জেতার চেষ্টা করব মাঠে নেমে। কখনও প্রতিপক্ষ অনেক ভাল খেলে। কখনও টস গুরুত্বপূর্ণ হয়ে যায়। কখনও সুযোগ কাজে লাগানো যায় না ঠিক মতো। এ সব খেলায় থাকবেই। কিন্তু চেষ্টা থামালে চলবে না। এখানে প্রতিটা দলই যথেষ্ট শক্তিশালী। কাউকে হালকা ভাবে নেওয়া যায় না। বিশেষ করে ঘরের মাঠে সব দলকেই হারানো বেশ কঠিন।’
ধোনির দেখানো পথেই আগামী দিনে চলতে চান রুতুরাজ। যতদিন ধোনি খেলবেন, তত দিন মাঠেও তার পরামর্শ নেবেন তিনি। আরও ভাল করে নেতৃত্বের পাঠ নিতে চান তিনি। মাঠেও দেখা গেছে, ধোনি কিভাবে রুতুরাজকে গাইড করছেন। পরামর্শ দিয়ে সব সময়ই ধোনি রুতুরাজকে নেতৃত্ব শেখাচ্ছেন।
(ওএস/এসপি/এপ্রিল ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- সিলেটি সংসদ সদস্যদের কাছে খোলা চিঠি
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক
- উদ্ভাবনী শক্তিতে আসুক বৈশ্বিক মুক্তি ও সমৃদ্ধি
- দিনাজপুরে প্রথম সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরীক্ষা
- জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত
- প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা-মামদানি
- দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- ‘জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী’
- ‘দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
- শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা, ২৯ শিক্ষককে মাউশির শোকজ
- গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু
- দৌলতদিয়ায় এক কাতল ৬৮ হাজারে বিক্রি
- সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
- ‘ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি’
- আবারো পাঁচ টুর্নামেন্টের প্রতিশ্রুতি বাফুফের
- ‘আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছি’
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল চেয়ে রিট
- ‘হামের টিকা নিয়ে অবহেলা করেছে বিগত সরকার’
- বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন
- সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ
- ‘ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধে শতাধিক শত্রুসেনা নিহত হয়’
- দিনাজপুরে আদিবাসী পল্লীতে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, মন্দির ভাঙচুর
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








