ধোনির রেকর্ড ভেঙে তাকেই টুপি খোলা শ্রদ্ধা রাহুলের
স্পোর্টস ডেস্ক : আইপিএলে মহেন্দ্র সিং ধোনির যে জনপ্রিয়তা, তার সঙ্গে অন্য কারও তুলনা চলে না। চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাকে খেলতে দেখে এমনকি প্রতিপক্ষের সমর্থকরাও নিজেদের দলের কথা ভুলে যায়।
টিকিটের চাহিদা থাকে আকাশচুম্বী এবং তার উপস্থিতির কারণে মুহূর্তেই পুরো গ্যলারি রূপান্তরিত হয় হলুদ রঙে। গ্যালারি থেকে 'ধোনি, ধোনি' স্লোগান যেন গর্জনে পরিণত হয়।
এসব অবশ্য ধোনির জন্য নতুন কিছু নয়। তবে প্রতিবারই যেন নতুনের দেখা মেলে। গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচেও এর অন্যথা হয়নি। ম্যাচের আগে ধোনির প্রতি দলটির সমর্থকরা নিজেদের মাটিতে তাদের দলকে হারানোর আহ্বান জানিয়েছিল। ভাবা যায়! অণ্য অনেক ম্যাচের মতোই গ্যালারিতেও স্বাগতিক দলের জার্সির বদলে ধোনিদের হলুদ জার্সির আধিক্য ছিল অনেক বেশি।
কাল যখন ব্যাট হাতে মাঠে নামলেন ধোনি, তার নামে স্লোগানে যেন কেঁপে উঠছিল অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়াম। মাঠের খেলায়ও সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন ধোনি। ৩ চার ও ২ ছক্কায় করেছেন ২৮ রান। চল্লিশ পেরোনো 'থালা' আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান ধোনি। যদিও ম্যাচটি ৮ উইকেটে হেরে গেছে তার দল।
হারের পাশাপাশি লক্ষ্ণৌয়ের অধিনায়ক লোকেশ রাহুলের কাছে একটি রেকর্ডও খুইয়েছেন ধোনি। আইপিএলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে ২৫তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন রাহুল। আইপিএলে এ পর্যন্ত ১২৫ ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে ৬৮ ম্যাচে উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলেছেন রাহুল। ২৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এই তালিকায় তৃতীয় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিনেশ কার্তিক ২১ পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে চতুর্থ স্থানে আছেন।
কিন্তু রেকর্ড ভাঙার পর দল জিতিয়ে মাঠ ছাড়ার সময় ধোনিকেই টুপি খুলে শ্রদ্ধা জানালেন রাহুল। ক্রিকেটে এমন দৃশ্যের দেখা হরহামেশা মেলে না। দুই দলের খেলোয়াড়দের মাঠ ছাড়ার সময় সবার আগে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে হাত মেলান রাহুল। তখন রাহুল টুপি খোলেননি। কিন্তু ধোনির সঙ্গে হাত মেলানোর আগে মাথা থেকে টুপি খুলে বাঁ হাতে নেন রাহুল। মুখভর্তি হাসি নিয়ে দুজনের মধ্যে স্বল্প সময়ের জন্য বাক্য বিনিময়ও হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই মুহূর্তের ভিডিও বেশ সাড়া ফেলেছে।
ধোনির জন্য 'ক্রেজ' দেখা গেলেও লক্ষ্ণৌয়ে গতকাল রাহুলের দলেরই রাজত্ব ছিল। চেন্নাইয়ের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য ১৯ ওভারেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। ৫৩ বলে ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন রাহুল। হয়েছেন ম্যাচসেরাও। কিন্তু ম্যাচ শেষে তাকে কথা বলতে হলো ধোনিকে নিয়েই। ম্যাচ শেষে তিনি বলেন, 'চেন্নাইয়ের রান ১৬০-১৬৫ হলে ভালো হতো। কিন্তু ধোনির কারণে সেটা হলো না (হাসি)। উনি নামলে বোলারদের ওপর চাপ বাড়ে। সময় এবং বোলারদের ওপর তার এতটাই আধিপত্য। আমাদের দলটা তরুণ এবং এই প্রথম তারা ধোনির মতো কারও মুখোমুখি হওয়ার চাপ অনুভব করল। দর্শকরা তো (ধোনির জন্য) গগনবিদারী আওয়াজ তুললেন। '
(ওএস/এএস/এপ্রিল ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








