পাকিস্তানের পেসারদের ধুয়ে দিলেন রমিজ রাজা
স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে এক জয় পেয়েছে তারা। এই ম্যাচে আইরিশদের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য বাবর আজমরা টপকে ফেলেছে ১৬.৫ ওভারে। তবে এই জয়ের মধ্যেও হয়তো পূর্ণ তৃপ্তিটা পায়নি পাকিস্তান। তার কারণ হতে পারে, পাকিস্তানি পেসারদের খরুচে বোলিং।
আয়ারল্যান্ডের মতো একটি দল পাকিস্তানের বোলারদের পিটিয়ে ১৯৩ রান তোলা মনে হয় একটু অস্বাভাবিকই। যেখানে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ আমিরের মতো বিশ্বমানের পেসাররা বল করছেন, সেখানে আইরিশরা কীভাবে স্কোর প্রায় দুইশোর কাছাকাছি নিয়ে যায়?
পাক পেসারদের এমন খরুচে বোলিং যেন মোটেই পছন্দ হয়নি দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজার। ম্যাচ জিতলেও পেসারদের ধুয়ে দিতে দেরি করেননি তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা আশঙ্কা করে বলছেন, যদি ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ আইরিশরা ধরতে পারতো, তাহলে হয়তো পাকিস্তান এই ম্যাচও হারতো।
রমিজ রাজার ভাষায়, ‘তারা আয়ারল্যান্ডের বিপক্ষে ২০০ রান (২০০ রানের কাছাকাছি) দিয়েছিল এবং দেখে মনে হয়েছিল যে, আমাদের বোলাররা পিছনে ছিল। তারা যদি রিজওয়ান এবং জামানের ক্যাচ নিতে পারতো, তাহলে পাকিস্তানের জন্য লক্ষ্য তাড়া করা কঠিন হয়ে উঠতো।’
রাজা আরও বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের শীর্ষ বোলাররা এত রান দিলে ভবিষ্যতে দলের অবস্থা খারাপ হয়ে যাবে। পাকিস্তানের শক্তি এবং সাফল্য বোলারদের উপর নির্ভর করে। বিশেষ করে পেসাররা। তারা গত বছর ভারতে বিশ্বকাপের পর থেকেই ভালো করতে পারছে না। প্রথম দুই বল ভালো করে তো পরের তিন বল করে খুবই বাজে। এটি পরিস্থিতিকে কঠিন করে তোলে।’
গতকাল রবিবার অবশ্য ম্যাচ জিতিয়েছেন রিজওয়ান ও ফখর। রিজওয়ান করেন ৪৬ বলে ৭৫ আর ফখর করেন ৪০ বলে ৭৮। যে কারণে রমিজ রাজা মনে করছেন, যদি রিজওয়ান ও ফখরের ক্যাচ মিস না করতো আইরিশরা, তাহলে পাকিস্তানকে হারতে হতো।
এই ম্যাচে সবচেয়ে বাজে বোলিং করছেন শাহিন আফ্রিদি। ৪ ওভারে ৪৯ রান দিয়েছেন বাঁহাতি এই পেসার। প্রতি ওভারে খরচ ১২.২৫। আরেক পেসার আমির খরচ করছেন ওভার প্রতি ১১ রান। ৪ ওভারে আমিরের মোট খরচ ৪৪ রান।
(ওএস/এসপি/মে ১৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ভারতীয় সেনাবাহিনী আখাউড়ার দক্ষিণ এবং পশ্চিমাংশ দিয়ে অবরোধ করে
- ফেসবুক পোস্ট ডিলেটকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
- খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
- সাতক্ষীরার কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী
- নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- নড়াইলে মামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কামঠানাবাসী
- ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা, মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু
- কাপাসিয়ায় জামায়েতের সমাবেশ নিয়ে, আয়োজক কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময়
- মাদক ব্যবসায়ীকে আটকের জেরে দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা
- শৈলকুপায় পেঁয়াজ রোপনের ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকট, ফলন বিপর্যয়ের শঙ্কা
- দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ
- নড়াইলে চাকুরচ্যুত প্রধান শিক্ষকের নামে মামলা
- মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা
- সুন্দরবনে বনবিভাগের অভিযানে শামুক-ঝিনুকসহ ৮জন আটক
- সোনাতলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহের উদ্বোধন
- গোপালগঞ্জ ও পিরোজপুরের কৃষকরা পেল বিনামূল্যে আলু বীজ
- নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম
- সাংবাদিক আরজুসহ ৮ জনের নামে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দাবি
- নড়াইলে চিত্রা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- টাঙ্গাইলে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
- দিনাজপুরে বাস চাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত, আহত ৬
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক মঞ্চে বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলন–জাতীয় পার্টি
- সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রেজাউল করিম সেলিমের মৃত্যু
- গোপালগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই: সারজিস
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- প্রাণ
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








