ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা শুরু সোমবার
স্টাফ রিপোর্টার : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় আগামীকাল সোমবার (২০ মে) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা-২০২৪’। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ১১দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩০ মে পর্যন্ত।
রবিবার (১৯ মে) দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আঞ্জুমান আরা আকসির, কার্যনির্বাহী কমিটির সদস্য ও আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ ইভেন্টে ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। এদের মধ্যে গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং দেশের দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শারমীন সুলতানা শিরিন সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। বেগম লায়লা আলম ১৪তম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা প্রতিযোগিতায় শীর্ষস্থান প্রাপ্ত ৯ জন খেলোয়াড় এবারের জাতীয় দাবায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
রবিবার অংশগ্রহণকারী খেলোয়াড়দের নাম্বার ড্র অনুষ্ঠিত হয়। নাম্বার অনুযায়ী খেলোয়াড়রা হলেন- ১. মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, ২. মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, ৩. মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ৪. তাবাসসুম সাদিয়া শাহজাহান, ৫. আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, ৬. নীলাভা চৌধুরী, ৭. মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম, ৮. আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, ৯. মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, ১০. মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, ১১. মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা ও ১২. মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ।
আগামীককাল (সোমবার) উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো বনাম মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস বনাম মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু বনাম মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, তাবাসসুম সাদিয়া শাহজাহান বনাম মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ বনাম আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন এবং নীলাভা চৌধুরী বনাম মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম এর মধ্যকার খেলাগুলো অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার খেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হবে। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেয়া হবে।
সংবাদ সম্মেলনে ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিক্টের এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন পরিবার নিয়মিত দাবা ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি। প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনসহ বিভিন্ন দাবা প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছি। এর আগেও আমরা জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার সঙ্গে ছিলাম, এবার আবার যুক্ত হয়েছি। মেয়েদের দাবাকে এগিয়ে নিতে ইনশাল্লাহ ওয়ালটন সব সময় পাশে থাকার চেষ্টা করবে। আমি এই টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি।’
সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ‘বাংলাদেশ দাবা ফেডারেশনের সঙ্গে ওয়ালটনের সম্পর্ক অনেক দিনের। সম্পৃক্ততাও নিয়মিত। আমি যতোটুকু জানি- প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ থেকে শুরু করে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, আন্তর্জাতিক রেটিং দাবা, আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা, মহানগরী ফিদে রেটিং দাবা, ট্যালেন্ট হান্ট স্কুল দাবা, মেয়েদের দাবা এমনকি দৃষ্টি প্রতিবন্ধীদের দাবা প্রতিযোগিতায়ও আমরা ওয়ালটন পরিবার পৃষ্ঠপোষকতা করছি। এর আগে নিয়মিত আমরা জাতীয় মহিলা দাবার সঙ্গেও ছিলাম। এবার আবার যুক্ত হলাম। আশা করছি এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ওয়ালটন গ্রুপের প্রতি। তারা অত্যান্ত গুরুত্বসহকারে নিয়মিত দাবা প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে আসছে। ২০১৪ সাল হতে ওয়ালটন গ্রুপ নিয়মিত প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ দাবা লিগ, দ্বিতীয় বিভাগ দাবা লিগ এবং র্যাপিড দাবা প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে আসছে। তারা ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের যথাক্রমে ৩৭, ৩৮ ও ৩৯তম জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতাও ছিল। এবার আবার তারা জাতীয় মহিলা দাবায় পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে এসেছে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই। আশা করছি ভবিষ্যতেও ওয়ালটন গ্রুপকে আমরা পাশে পাব।’
এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।
(পিআর/এসপি/মে ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- নজরুল বর্ষ উদযাপন, ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান
- ‘জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন’
- ‘বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে’
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব’
- জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ‘প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেওয়া হবে’
- ‘প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন’
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
- ঢাকা পৌর কর্তৃপক্ষ শহরের ২১০ টি রাস্তার নাম পাল্টে দিয়ে ইসলামী নাম রাখে
- সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী' অনুষ্ঠিত
- আপত্তিকর ভিডিও, কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
- ময়মনসিংহে তিন দিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্বোধন
- নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ
- সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
- ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
-1.gif)







