বিশ্বকাপে সাকিব-রোহিতের জায়গায় নেই কেউ
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের অভিযাত্রা শুরু হয়েছিলো ২০০৫ থেকে। ২০০৭ সাল থেকে শুরু সংক্ষিপ্ততম ফরম্যাটটির বিশ্ব আসর। টেস্ট এবং ওয়ানডেতে যে পরিমাণ সময় লাগে, টি-টোয়েন্টিতে লাগে অনেক কম। যে কারণে টি-টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয়তা পেতে খুব বেশি সময় লাগেনি।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু। এরপর অনুষ্ঠিত হয়েছে আরও ৭টি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব মিলিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম আসরের ৮টি বিশ্বকাপ মাঠে গড়িয়েছে। এবার নিয়ে ৯ম।
এর মধ্যে এখনও পর্যন্ত সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার বিরল রেকর্ডের অধিকারী মাত্র দু’জন ক্রিকেটার। এই দু’জনের প্রথমজন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যজন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
সেই ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন তারা দু’জন। এবার খেলতে যাচ্ছেন ৯ম টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাঝে ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১ এবং ২০২২ বিশ্বকাপ খেলেছিলেন তারা দু’জন।
রোহিত শর্মা এবার যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। ৫ জুন ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচের একাদশে থাকলেই টানা ৯ম বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করবেন ভারত অধিনায়ক।
বাংলাদেশ দলের অধিনায়ক না হলেও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সাকিব আল হাসান। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচের একাদশে ঠাঁই পেলেই টানা ৯ম বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করবেন সাকিবও।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় সাকিব আল হাসানের। এখনও পর্যন্ত ১২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১২১.৮৪ স্ট্রাইক রেটে ২৪১০ রান। ৬.৭৬ ইকনোমি রেটে উইকেট নিয়েছেন ১৪৫টি।
গত আটটি বিশ্বকাপে ৩৬ ম্যাচ খেলেছেন সাকিব। উইকেট নিয়েছেন ৪৭টি। সাকিব আল হাসানই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার। তার পেছনে যারা রয়েছেন, তাদের অধিকাংশই এখন অবসরে।
শহিদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, সাঈদ আজমল, অজন্তা মেন্ডিসদের কেউই এখন আর খেলেন না। বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে সাকিবের কাছাকাছি রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২০২১-২১, এই দুই বিশ্বকাপে ১৬ ম্যাচ খেলে ৩১টি উইকেট নিয়েছেন তিনি।
রোহিত শর্মা এখনও পর্যন্ত বিশ্বকাপে খেলেছেন ৩৯ ম্যাচ। রান করেছেন ৩৪.৩৯ গড় এবং ১২৭.৮৮ স্ট্রাইক রেটে ৯৬৩টি। সর্বোচ্চ রান অপরাজিত ৭৯। বিশ্বকাপে রান সংগ্রহের দিক থেকে তিনি রয়েছেন চতুর্থস্থানে। ২৭ ম্যাচ খেলে ১১৪১ রান নিয়ে সবার শীর্ষে রয়েছে বিরাট কোহলি।
সাকিব আল হাসান বিশ্বকাপে ৩৬ ম্যাচে রান করেছেন ৭৪২টি। গড় ২৩.৯৩, স্ট্রাইক রেট ১২২.৪৪। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সাকিব রয়েছেন ৮ নম্বরে।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যেও সেরা দুই স্থানে রয়েছেন রোহিত শর্মা এবং সাকিব আল হাসান। গত আটটি বিশ্বকাপে রোহিত শর্মা খেলেছেন মোট ৩৯টি ম্যাচ। ৩৬ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে ৩৪ ম্যাচ খেলে সাকিবের পেছনে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
(ওএস/এসপি/মে ২২, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- মহম্মদপুরে মিশ্র ফলের বাগান করে সফল মিজানুর রহমান
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
- ‘এসএসসির ফলাফল খারাপ নয়’
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
-1.gif)








