ভারতের কোচ হওয়ার ‘সময় নেই’ সাঙ্গাকারার
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক দুই তারকা ক্রিকেটার রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন; এমন খবর ছড়িয়ে পড়েছিল সম্প্রতি। যদিও পরে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানায়, বিষয়টা গুজব এবং এমন কোনো প্রস্তাব তারা দেয়নি।
তবে প্রশ্ন উঠেছে, টিম ইন্ডিয়ার কোচ হওয়ার প্রস্তাব পেলেও কি পন্টিং ও ল্যাঙ্গার রাজি হতেন? অনেকে বলছেন, ভারতের মতো দলের পাহাড়সম চাপ মাথায় নেওয়ার ব্যাপারে এখন বিদেশি কোচদের অধিকাংশই আর আগ্রহী নন। তাছাড়া পন্টিং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন। আর ল্যাঙ্গার চুক্তিবদ্ধ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে।
পন্টিং ও ল্যাঙ্গারের মতোই আইপিএলে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন কুমারা সাঙ্গাকারা। এই লঙ্কান কিংবদন্তি রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালকের দায়িত্বে আছেন। সেখান থেকে ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলে কী করবেন; এমন প্রশ্নের জবাবে সাঙ্গাকারা জানান, এখন পর্যন্ত বিসিসিআই তাকে প্রস্তাব দেয়নি এবং দিলেও তার পক্ষে ফুলটাইম কোচিং করানোর মতো সময় নেই।
সাঙ্গাকারার হাতে অবশ্য এখন অনেক সময় আছে। গতকাল রাতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩৬ রানে হেরে বিদায় নিয়েছে তার দল রাজস্থান। ম্যাচ শেষে ভারতীয় সংবাদ সংস্থা 'পিটিআই'কে ভারতের কোচ হওয়ার প্রস্তাবের ব্যাপারে তিনি বলেন, 'আমার কাছে কেউ (কোচ হওয়ার প্রস্তাব নিয়ে) আসেনি। তাছাড়া ফুলটাইমের জন্য ভারতের কোচ হওয়ার মতো সময় আমার কাছে নেই। আমি রাজস্থানে ভালো আছি এবং দেখা যাক সামনে কী হয়। '
এদিকে ভারতের কোচ হিসেবে স্থানীয় কোচদের প্রাধান্য দিচ্ছে বিসিসিআই, এমনটা জানিয়েছিলেন বোর্ড সচিব জয় শাহ। তার জানান, তাদের দরকার এমন দেশি কোচ যিনি ভারতীয় ক্রিকেটের গঠন সম্পর্কে ভালো ধারণা রাখেন। পাশাপাশি পন্টিং ও ল্যাঙ্গার দুজনকে বিসিসিআই কোনো প্রস্তাব দেয়নি বলেও জানিয়ে দেন জয় শাহ।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়। তার বিকল্প খুঁজে বের করার জন্য তাই খুব বেশি সময় নেই বিসিসিআই-র কাছে। এই পদে আবেদনের সময় শেষ হবে ২৭ মে। এখন পর্যন্ত তেমন কোনো পরিচিত মুখ আবেদন করেছেন, এমনটা শোনা যায়নি। যদিও গুঞ্জন আছে, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ও বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে প্রস্তাব দিয়েছে বিসিসিআই। কিন্তু এখন পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
(ওএস/এএস/মে ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








