প্রথমবারের মতো ফুটবলে দেখা যাবে গোলাপি রঙের কার্ড
স্পোর্টস ডেস্ক : ২০ জুন শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮ তম আসর। আর সেখানেই ঘটতে যাচ্ছে নতুন দুটি সংযোজন। প্রথমবারের মতো ফুটবলে দেখা যাবে গোলাপি রঙের কার্ড। ফুটবলের আইন প্রণয়ন সংস্থা (আইএফএবি) এই কার্ডের অনুমোদন দিয়েছে । তাই মেসিদের খেলায় এই কার্ড দেখা গেলেও যেতে পারে।
সাধারণত ফুটবলারদের শাস্তি দেয়ার ক্ষেত্রে লাল ও হলুদ কার্ড ব্যবহার করা হয়। তবে গোলাপি কার্ড ব্যবহার করা হবে সম্পূর্ণ ভিন্ন কারণে। খেলা চলাকালীন সময়ে যদি কোনো খেলোয়াড় মাথায় চোট পান অথবা কনকাশনের ফলে যদি তাকে বদলি করতে হয় তখন রেফারি এই কার্ড দেখিয়ে বিপক্ষ দল ও দর্শককে জানিয়ে দিবেন। যদি কোনো খেলোয়াড়কে কনকাশন সাব করতে হয় তখন সংশ্লিষ্ট দলের কোচ এই ব্যাপারে রেফারি বা চতুর্থ রেফারিকে জানাবেন। তখন রেফারি গোলাপি কার্ড দেখিয়ে এই ব্যাপারে অনুমোদন দিবেন।
গোলাপি কার্ড চালু হবার ফলে মাঠের দুদলই বেশ কিছু সুবিধা পাবে। এক্ষেত্রে ৫ জনের বদলে ৬ জনকে বদলি হিসেবে ব্যবহার করা যাবে। কোনো দল কনকাশনের মাধ্যমে খেলোয়াড় বদলি করলে বিপক্ষ দলও অতিরিক্ত একজন বদলি করতে পারবে। তবে সেক্ষেত্রে ওই দলের কনকাশন বদলিই হতে হবে এমন কোনো নিয়ম নেই। এই কার্ড ব্যবহার করে কোনো খেলোয়াড় পরিবর্তিত হলে সে আর ওই ম্যাচে মাঠে নামতে পারবে না।
লাল ও হলুদ কার্ডের পাশাপাশি অতীতে আরো বেশ কিছু কার্ড ব্যবহারের নজির রয়েছে। অতীতে নীল কার্ডের প্রচলন ছিল। যার সাহায্যে রেফারি কোনো খেলোয়াড়কে দশ মিনিটের জন্য মাঠের বাইরে বের করে দিতে পারতেন। এছাড়া পর্তুগালের মেয়েদের লীগে ফেয়ার প্লের ইঙ্গিত করতে সাদা কার্ড ব্যবহারের প্রচলন রয়েছে।
এর পাশাপাশি আরও এক যুগান্তকারী দিক দেখা যেতে পারে এবারের কোপা আমেরিকায়। মেসিদের ম্যাচ পরিচালনা করতে প্রথমবারের মতো মহিলা রেফারিদের দেখা যাবে। এমনটাই জানিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা (কনমেবল)।
১৬ দল নিয়ে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার ম্যাচ পরিচালনা করার জন্য ১০১ জন রেফারিকে রাখা হয়েছে। যার মধ্যে আটজন মহিলা রয়েছে। ব্রাজিলের এদিনা আলভেস এবং আমেরিকার মারিয়া ভিক্টোরিয়া পেনসো রেফারি হিসাবে ম্যাচ পরিচালনা করবেন। এছাড়া ভিএআর-এর দায়িত্বে থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজম্যান। সহকারী রেফারি হিসেবে থাকবেন– ব্রাজিলের নেউজা ব্যাক, কলম্বিয়া মেরি ব্ল্যাঙ্কো, ভেনেজুয়েলার মিগদালিয়া রদরিগেস এবং আমেরিকার ব্রুক মায়ো এবং ক্যাথরিন নেসবিট।
(ওএস/এএস/মে ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- রিজার্ভ চুরির প্রতিবেদন পিছিয়ে ১৮ ফেব্রুয়ারি
- প্রবাসে কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে সরকার
- গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অনলাইনে প্রকাশ
- ‘জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ’
- ‘পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ উদ্দেশ্যমূলক’
- 'শীঘ্রই শেখ মুজিবের সরকার হতে যাচ্ছে'
- আজ মাগুরার বরেণ্য শিক্ষাবিদ ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাষাসৈনিক খান জিয়াউল হকের চতুর্থ মৃত্যু বার্ষিকী
- আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফ
- শ্রীনগরের একাধিক ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার দোয়া মাহফিল
- লৌহজংয়ে মাদক ও চোরাই মালামালসহ আটক ৩
- স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা
- কুড়িগ্রামে ২ আওয়ামী লীগ নেতার পদত্যাগ
- সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবদল নেতার
- বিশেষ অবদানের জন্য ৫৬০ জনকে পুরস্কৃত করলো ওয়ালটন হাই-টেক
- নড়াইলে খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১
- ফরিদপুরে জাতীয় যুব শক্তির উদ্যোগে হ্যাঁ ভোটের প্রচারণায় লিফলেট বিতরণ
- বক্তব্য বিকৃত করে ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন
- টাঙ্গাইলে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের পরিচিতি সভা
- সারাদেশে ৬২ হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করল ব্র্যাক ব্যাংক
- শীত উপেক্ষা করে নড়াইলে বোরো ধান চাষে ব্যস্ত কৃষকরা
- ‘বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা’
- জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড
- মহম্মদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা সম্পন্ন
- পাবনার শামসুল হুদা ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়ম
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








