যে কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে নিষিদ্ধ করল আইসিসি
স্পোর্টস ডেস্ক : নিয়ম ভঙ্গের দায়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এনসিএলের একাদশ তৈরিতে একাধিক নিয়ম ভেঙেছে তারা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএলের একাদশ তৈরিতে নিয়ম ভঙ্গের ঘটনা বারবার ঘটেছে। টুর্নামেন্টে সহযোগী দেশের সাতজন ক্রিকেটার খেলানো হয়েছে যা নিয়মবহির্ভূত। এছাড়াও বিদেশি ক্রিকেটারদের স্পোর্টস ভিসা ছাড়াই খেলানো, আর্থিক লেনদেনে গড়মিল এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি লঙ্ঘনের মতো গুরুতর কিছু অভিযোগ পাওয়া গেছে।
একটি চিঠিতে আইসিসি জানায়, এনসিএল কর্তৃপক্ষ নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। এছাড়া টুর্নামেন্টে স্পষ্ট রাজস্ব মডেলের অভাব ও নিম্নমানের ড্রপ-ইন পিচের কারণেও খেলোয়াড়দের সমস্যার মুখে পড়তে হয়েছে।
ওয়াসিম আকরাম, স্যার ভিভিয়ান রিচার্ডসের মতো কিংবদন্তি শুভেচ্ছাদূত হিসেবে থাকলেও এবং শচীন টেন্ডুলকার ও সুনীল গাভাস্কারের মতো ব্যক্তিত্ব মালিকানায় যুক্ত থাকা সত্ত্বেও এনসিএল তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। মাঠের খেলায় নিম্নমানের পিচ ও বিদেশি ক্রিকেটারদের অতিরিক্ত অংশগ্রহণ এনসিএলের ভাবমূর্তি নষ্ট করেছে।
জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ, হারলেই বিপদ ভারতের
ক্রিকবাজের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ছয় দলের টুর্নামেন্ট আয়োজন করতে আনুমানিক দুই লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা) ব্যয় হয়েছে। এর মধ্যে বেশিরভাগ অর্থ ক্রিকেটারদের স্পোর্টস ভিসা তৈরিতে খরচ হওয়ার কথা থাকলেও, অনেক ক্রিকেটারই বৈধ ভিসা ছাড়াই খেলেছেন।
এত সব সমস্যার কারণে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্রে আর কোনো টি-টোয়েন্টি ও টি-টেন লিগ আয়োজনের অনুমতি দেয়া হবে না।
এনসিএলের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মশৃঙ্খলা বজায় রাখার জন্য আইসিসির কঠোর অবস্থানেরই প্রমাণ।
(ওএস/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








