এস্পানিওলের কাছে হোঁচট খেলো রিয়াল
স্পোর্টস ডেস্ক : এক দল লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে, আরেক দল অবনমনের পর্যায়ে। খুব একটা গোনায় না থাকা সেই এস্পানিওলের কাছেই এবার হোঁচট খেয়েছে তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদ। দাপুটে ফুটবল খেলেও একের পর এক সুযোগ মিসে লস ব্লাঙ্কোসদের কপাল পুড়েছে। যদিও ১-০ গোলের হারেও শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
প্রতিপক্ষ এস্পানিওলের মাঠে শনিবার (১ ফেব্রুয়ারি) ৭৭ শতাংশ বলের দখল এবং ৫ শটের বিপরীতে ২১ শটেও ব্যর্থতা নিয়ে ফিরতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এদিন অবশ্য ম্যাচই শেষ হতে যাচ্ছিল গোলশূন্য সমতায়। শেষ মুহূর্তে প্রতিপক্ষের অর্ধে যখন পুরো রিয়াল শিবির আক্রমণে ব্যস্ত, সেখান থেকেই কাউন্টার অ্যাটাকে এস্পানিওলের গোল। কার্লোস রোমেরোর একমাত্র গোলটিই ম্যাচের ফল গড়ে দিয়েছে।
ম্যাচের সেভাবে সুযোগ তৈরি করতে না পারার হতাশার মাঝেই পঞ্চদশ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। ওই সময় পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন রক্ষণভাগে বড় ভরসা জার্মান তারকা অ্যান্টোনিও রুডিগার। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। যদিও বলের বেশিরভাগ দখল ছিল সফরকারী রিয়ালের পায়ে। তবে তারা গোলবারের লক্ষ্যে প্রথম শটটি নিতে পারে ম্যাচের ৩৯ মিনিটে। জুড বেলিংহ্যাম সেই দফায় ব্যর্থ হওয়ায় গোলশূন্য সমতায় যায় উভয়পক্ষ।
বিরতির পরই ওয়ান-অন-ওয়ানে সুযোগ পেয়েও এস্পানিওল গোল করতে ব্যর্থ হয়। এরপর বেলিংহ্যামের শট গোলরক্ষকের হাতে এবং এমবাপে বাধাগ্রস্ত হন শট গোলপোস্টে লাগায়। এভাবে ক্রমাগত আক্রমণ শাণাতে থাকেন ভিনিসিয়ুস ও রদ্রিগোরাও। ভিনির নিচু শট বাইরে এবং আরেক ব্রাজিল ফরোয়ার্ডের শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। পরের মিনিটে এমবাপের শট ঝাঁপিয়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক।
প্রতিপক্ষকে শেষ আধাঘণ্টায় চেপে ধরার পাশাপাশি সুযোগ তৈরি করেও কিছুতেই কিছু হচ্ছিল না রিয়ালের। এরই মাঝে ৮৫তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে স্বাগতিক এস্পানিওলের রোমেরো ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোল করেন। ১-০ গোলের সেই স্কোরবোর্ডে আর পরিবর্তন আনতে পারেনি রিয়াল।
এই হারে টেবিলের দুইয়ে থাকা দলের সঙ্গে ব্যবধান কমে গেল আনচেলত্তির দলের। শীর্ষে থাকা রিয়ালের ২২ ম্যাচে পয়েন্ট ৪৯। সমান ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ এক পয়েন্টে পিছিয়ে আছে। একইদিন জয়ের পর তারা ব্যবধান ১ পয়েন্ট কমিয়ে আনে। শীর্ষ দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলে বার্সেলোনা ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে। অন্যদিকে, সর্বশেষ জয়ে অবনমন এড়াল ১৭ নম্বরে থাকা এস্পানিওল।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি
- আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
- মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, নিজেই দিলেন পুলিশে
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আয়না থাকুক ঝকঝকে
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







