ভারতকে একজনের ওপর নির্ভরশীল না হতে বললেন হরভজন
স্পোর্টস ডেস্ক : জাসপ্রিত বুমরাহ চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না, এটা ভেবে ভেবেই যেন ভারতীয় ক্লান্ত। একজন ক্রিকেটের অভাব যেন খুব বেশি অনুভব করছেন তারা। বুমরাহ না থাকাটা দলের ওপর দারুণ প্রভাব ফেলবে বলে ধারণা অনেকের। ডানহাতি এই পেসারকে ছাড়া ভারতের শিরোপা জয়ের সম্ভাবনাও বেশি দেখছেন না কেউ কেউ।
ক্রিকেটাররাও বোধহয় ভিন্ন কিছু ভাবছেন না। অনেকের মধ্যে এ নিয়ে মানসিক চাপ ও হীনমন্যতা কাজ করতে পারে। সেসব ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী তারকা হরভজন সিং।
হরভজন নিজের উত্তরসূরীদের পরামর্শ দিয়ে বলেছেন, ‘বুমরাহ ছাড়া খেলতে শিখো।’
হরভজন নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় বুমরাহর অনুপস্থিতি সত্ত্বেও ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেবারিট হিসেবে বেছে নিয়েছেন। ভারতের এই প্রাক্তন অফস্পিনার মনে করেন, ভারত এখনও বোলিং আক্রমণে বৈচিত্র্য ধরে রেখেছে এবং ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে।
তিনি মনে করেন, দলে অনেক অভিজ্ঞা ক্রিকেটার আছেন। রোহিত শর্মার রানে ফেরার বিষয়টি সামনে এনেছেন হরভজন।
সাবেক এই স্পিনার বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফেবারিট। (জাসপ্রিত) বুমরাহ একটি বড় শক্তি, যে ম্যাচ জেতাতে পারে। তবে বুমরাহ না থাকলেও অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যেমন অর্শদিপ (সিং), (মোহাম্মদ) শামি, কুলদীপ (যাদব) এবং (রবীন্দ্র) জাদেজা।’
কেন ভারত ফেবারিট? হরভজনের ব্যাখ্যা, ব্যাটসম্যানরা দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে বোলাররাও ভালো পারফর্ম করেছেন।
তিনি স্বীকার করেন, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে শেষ ওভারে বুমরাহর বোলিং মিস করা হবে। তবে তিনি মনে করেন, বড় টুর্নামেন্ট জিততে হলে দলকে বুমরাহ ছাড়া খেলতে শেখা উচিত।
হরভজন বলেন, ‘আমি ভারতকে ফেবারিট বলি কারণ এর সক্ষমতা রয়েছে। রোহিত (শর্মা) ফর্মে ফিরেছেন, বিরাট (কোহলি) রান করেছেন, শুভমান গিল এবং শ্রেয়াস আয়ার ধারাবাহিকভাবে রান করছেন। তাই ব্যাটিং এবং বোলিং দুই বিভাগই ভালো করছে।’
‘আমার মনে হয়, শেষ কয়েক ওভারে যখন প্রতিপক্ষের হাতে দুই-তিনটি উইকেট থাকবে এবং কিছু রান দরকার হবে, তখন বুমরাহর অনুপস্থিতি অনুভূত হবে। তবে আমি মনে করি, যদি আপনি টুর্নামেন্ট জিততে চান, তাহলে বুমরাহ ছাড়া খেলার কৌশল শিখতে হবে’ তিনি যোগ করেন।
অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট চলাকালীন চোট পান বুমরাহ। সিডনি টেস্টের সময় তিনি পিঠের ব্যথায় ভুগছিলেন এবং শেষ পর্যন্ত ম্যাচের মাঝপথে সরে পড়েন।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলেও ছিলেন বুমরাহ। ভারতীয়দের প্রত্যাশা ছিল, টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সর্বশেষ স্বাস্থ পরীক্ষায় জানা গেছে, এখনও মাঠে ফেরার জন্য কিছুটা সময় প্রয়োজন বুমরাহর। যে কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিয়ে প্রধান পেসারকে দলে নিতে চায়নি।
(এসএস/এএস/১৫ ফেব্রুয়ারি, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- ৫০ লাখ মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, পাঁচলাইশ পুলিশের জালে ৮ অপরাধী, ভিকটিম উদ্ধার
- ডিবির পৃথক অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
- সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
- লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
-1.gif)








