নারী ফুটবল নিয়ে দুই ক্রীড়া সাংবাদিকের বই
স্পোর্টস ডেস্ক : দেশের নারী ফুটবল ও ফুটবলারদের নিয়ে দুই ক্রীড়া সাংবাদিকের লেখা বই পাওয়া যাচ্ছে বইমেলায়। সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। দেশের নারী জাগরণে ফুটবল খেলে দারুণ ভূমিকা সাবিনা-সানজিদাদের। তাদের ফুটবল কাহিনী নিয়ে দুই জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিকের বই এসেছে।
গত রবিবার বাংলা একাডেমির একুশের বইমেলার অন্য স্টলগুলোর চেয়ে একটু বেশি ভিড় লেগেছিল ‘স্বপ্ন ৭১’-এ। সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, নীলুফার ইয়াসমিন নীলা ও মোসাম্মৎ সাগরিকার সঙ্গে ছবি তুলতে সেলফি শিকারিদের ছিল প্রচন্ড ভিড়। জাতীয় নারী দলের তিন ফুটবলার এদিন বইমেলায় এসেছিলেন নারী ফুটবল বিষয়ক বই ‘অপরাজিতা’র মোড়ক উন্মোচন করতে।
ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলনের লেখা অপরাজিতা বইটির মোড়ক উন্মোচন করেন ক্রীড়া সংগঠক ও কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা, সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, নীলুফার ইয়াসমিন নীলা ও মোসাম্মৎ সাগরিকা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক নাজমা সিদ্দিকী শিমুল ও বইয়ের প্রকাশক আবু সাঈদ।
বাংলাদেশের নারী ফুটবলের শুরুর দিকের ইতিহাস, নারী ফুটবলের বিবর্তন, ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন ও সাফ জয়ী নারীদের বিভিন্ন অজানা গল্প উঠে এসেছে বইটিতে। এছাড়া বইটিতে নারী ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচের ফলাফল, পরিসংখ্যান ও ফুটবলারদের প্রোফাইল রয়েছে।
বাংলাদেশের নারী ফুটবল নিয়ে বদিউজ্জামান মিলনের এই বইটি শুধু ফুটবলের মাঠে নারীদের সাফল্যের দলিল নয়, এটি এক নতুন ভোরের গল্প। এখানে ফুটবলের বাইরেও ফুটে উঠেছে স্বপ্ন দেখা মেয়েদের জীবনের চড়াই-উতরাই, তাদের লড়াই এবং এক অনুপ্রাণিত বাংলাদেশের প্রতিচ্ছবি।
১১২ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে স্বপ্ন ৭১ প্রকাশন। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৭৫৩ নম্বর স্টলে।
এর আগে বাফুফে ভবনে সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনদের হাতে তাদের বেড়ে ওঠা, পরিশ্রম ও পর্দার পেছনের নানা গল্প যোগে ‘স্বপ্ন ছোঁয়া সোনার কন্যারা’ বইটি তুলে দেওয়া হয়। লিখেছেন ক্রীড়া সাংবাদিক সুদীপ্ত আনন্দ।
নিজেদের গল্পগুলো চোখের সামনে ছাপার হরফে দেখে খুশি ও বিস্ময় দুটোই ধরা দেয় সাবিনা খাতুনের কণ্ঠে, ‘আমাদের যারা তৈরি করেছেন, সেই ব্যক্তিগুলোর নামও এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাই এ বিষয়টি আমাদের জন্য অনেক আনন্দের। আমি আবারও ধন্যবাদ জানাই সুদীপ্ত আনন্দ ভাইকে, আমাদের পথচলার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। পাশাপাশি অনন্য প্রকাশনীকে ধন্যবাদ জানাই বইটি প্রকাশ করা জন্য। সেই সঙ্গে এই বইটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আমার কৃতজ্ঞতা। সকল খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় নারী দলের পক্ষ থেকে অনেক অনেক অনেক ধন্যবাদ।’
এবারের অমর একুশে বইমেলায় অনন্যা প্রকাশনীর ২৭ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। এছাড়া ক্রীড়া সাংবাদিক নাইর ইকবাল তনয়ের লেখা ‘আবাহনী-মোহামেডান ও সেই সময়ের গল্প’ বইও বেরিয়েছে। এই বইটি পাওয়া যাবে স্বপ্ন ৭১-এর স্টলে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে’
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- সাতক্ষীরায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
- কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্যর মৃত্যু, ছেলে আহত
- ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
- কুড়িগ্রামে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে অংশীজনদের সমন্বয় সভা
- ১৫০ বছরের প্রাচীন তেঁতুলতলায় ২৪টি সন্ন্যাস ঠাকুরের পূজা
- বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার
- গৃহবধূকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা
- সাংবাদিক মানিক সাহা হত্যা: ২২ বছরেও ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারীরা
- পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ
- ইরানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক
- বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু
- মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
- বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা
- ‘আপনারা আমাদের সুযোগ দেন, ভবিষ্যতে নারীরা সামনে আসবে’
- জামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত
- শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
- নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে
- নড়াইলে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
- রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
- ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- পানিবন্দি লক্ষাধিক মানুষ, একজনের মরদেহ উদ্ধার
- খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা
- একুশে বইমেলায় কবি শাহেদ কায়েসের চার বই
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
- কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা
- আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
- বরগুনায় পুকুর থেকে ধরা পড়লো নিষিদ্ধ সাকার মাছ
- বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
- আদমদীঘিতে তিন জুয়াড়ি গ্রেপ্তার
- দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো নতুন তিন সিনেমা
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড করলো বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯
- প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক আগমনে বিএনপির আনন্দ, আ.লীগের বিক্ষোভ
- নবীনগরে সুশান্ত হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
-1.gif)








