এখনই অবসর নিচ্ছেন না রোহিত
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমন কথা বের হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকেই। যে কারণে অনেকেই ভেবে নিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরই হয়তো অবসর নেবেন ভারতীয় দলের অধিনায়ক।
কিন্তু না, রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর নিজের ভবিষ্যৎ নিজেই বললেন রোহিত। জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি।
৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ভারতীয় দলের জয়ের ভীত গড়ে দেওয়া রোহিত ম্যাচের পর বলেন, ‘আরও একটা জিনিস, আমি এই ফরম্যাট (ওয়ানডে ক্রিকেট) থেকে অবসর নিচ্ছি না। (এটা বলছি), যাতে কোনো গুজব না ছড়ায়। এগিয়ে যাচ্ছি। ঠিক আছে?’
তবে রোহিত স্পষ্ট করে বলেননি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবেন কিনা। তবে অনেকের ধারণা, যদি না খেলতেন তাহলে এখনই অবসর নিয়ে ফেলতেন রোহিত।
রবিবার অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টে দারুণ এক রেকর্ড করেছেন রোহিত। আইসিসি টুর্নামেন্টে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ে ভারতীয় দলের আগের সব অধিনায়ককে ছাড়িয়ে গেছেন তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে একটানা ১৩টি ম্যাচ জিতেছেন তিনি।
এতে রোহিত ভেঙে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। ভারতীয় দলের সাবেক এ অধিনায়ক একটানা ১২টি ম্যাচ জিতেছিলেন।
একটানা ম্যাচ জয়ের নিরিখে তৃতীয় স্থানটিও রোহিতের। ২০২৩ সালের বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতেছিলেন তিনি। সবমিলিয়ে অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টের শেষ ২৪টি ম্যাচের মধ্যে ২৩টিতে জিতেছেন রোহিত। একমাত্র হার ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
(ওএস/এএস/মার্চ ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







