আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় মাহমুদউল্লাহর
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্যারিয়েইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন অভিজ্ঞ তারকা ক্রিকেটার।
পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, ‘সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’
‘বিশেষ ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সবাইকে, বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকেই আমার সাথে ছিলেন আমার কোচ ও মেন্টর হিসেবে।’
‘সবশেষ আমার স্ত্রী ও সন্তানদের অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই, সুখে-দুঃখে আমার শক্তি হয়ে যারা সবসময় আমার পাশে থেকেছেন। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজের জার্সিতে মিস করবে।’
কয়েকদিন শোনা গেছে, মাহমুদউল্লাহ মাঠ থেকে অবসর নেবেন। সতীর্থ, ভক্ত-সমর্থকদের মন জিতবেন। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হলো না।
অনেকটা আক্ষেপের সুরেই মাহমুদউল্লাহ লেখেন, ‘সবকিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু জীবন এগিয়ে নিতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা!’
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর খেলছিলেন শুধু ওয়ানডে। আজ ৫০ ওভারের ফরম্যাটকেও বিদায় বললেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।
২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর। ক্যারিয়ারের শেষটাও করলেন ওয়ানডে দিয়েই।
বাংলাদেশের জার্সিতে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। টেস্টে ব্যাট হাতে ২৯১৪ রান ও বল হাতে ৪৩ উইকেট শিকার করেন এ অলরাউন্ডার। আর ওয়ানডেতে ৫৬৮৯ রানের সঙ্গে ৮২ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৪৪৪ রানের সঙ্গে ডানহাতি অভিজ্ঞ তারকার শিকার ৪১ উইকেট।
ওয়ানডেতে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালের বাংলাদেশের চতুর্থ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ। এ ফরম্যাটে ৪টি সেঞ্চুরি ও ৩২ ফিফটি আছে তার।
গেল ৫ মার্চ একই কায়দায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পঞ্চপাণ্ডবের আরেক সদস্য অভিজ্ঞ মুশফিকুর রহিম। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বন্ধ হলো বাংলাদেশের দুই কিংবদন্তি ক্রিকেটারের রেকর্ড বই।
এর আগে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল খান। পঞ্চপাণ্ডবদের মধ্যে এখন অবসর নেওয়া বাকি শুধু সাকিব আল হাসানের।
(ওএস/এএস/মার্চ ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- বালিয়াকান্দিতে শিশু ধর্ষণের অভিযোগে চা-দোকানী গ্রেফতার
- মুক্তিপণের দাবিতে সুন্দরবনে কর্মরত থেকে ৭ জেলেকে অপহরণ
- তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটে ভিক্ষক পরিবারকে টিনসেড ঘর উপহার
- দিনাজপুরে হাসপাতালে ফেলে যাওয়া সেই শিশুটি স্থান পেলো এক নিঃসন্তান দম্পতির কাছে
- রাজবাড়ীতে আমন ধানের ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ কৃষক
- দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রি, তদন্তে কমিটি
- যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা মুক্ত দিবস পালিত
- সুন্দরবন থেকে ট্রলারসহ ৭ জেলে আটক
- সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
- কমিটি গঠনের ৬ দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
- শীতের তীব্রতায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
- নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ
- ফরিদপুরে ডিবি পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
- ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা-আলাস্কা সীমান্ত এলাকা
- কবিরহাটে রোহান দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- পাংশায় মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন
- চলচ্চিত্র উৎসবের নারী নির্মাতা বিভাগে বিচারক আফসানা মিমি
- আমিরাতের লিগে অভিষেকে উজ্জ্বল মোস্তাফিজ
- ‘বিএনপি সবসময়ই প্রতিশ্রুতিশীল রাজনীতিতে বিশ্বাসী’
- নড়াইলে পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ
- রবিবার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি
- আরো আধুনিকীকরণ করা হচ্ছে রসাটমের তৃতীয় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্ল্যান
- ‘বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত’
- ‘ধর্মের নামে দেশে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে’
- প্রাণ
- উখিয়ার লাল পাহাড়ে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রি, তদন্তে কমিটি
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
-1.gif)








