কোহলি-সল্টে উড়ে গেল শাহরুখের কলকাতা
স্পোর্টস ডেস্ক : আইপিএল ইতিহাসের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই ম্যাচটা হয়েছিল বেঙ্গালুরুর চিন্নাস্বমী স্টেডিয়ামে। শনিবার (২২ মার্চ) ১৮তম আসরে এসে আবারও শুরুর ম্যাচটা অনুষ্ঠিত হলো এই দুই দলের মাঝে। তবে কলকাতা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায়, গতকালের ভেন্যু ছিল ইডেন গার্ডেন্স।
টস জিতে আরসিবি কাপ্তান রজত পাতিদাল কেকেআরকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করে কলকাতা। জবাবে ১৬.২ ওভার খেলেই ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ফেলে বেঙ্গালুরু। হেসেখেলে তুলে নেয় ৭ উইকেটের জয়।
ম্যাচ শুরুর আগে ইডেনে হয়ে যায় চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান। বসেছিল চাঁদের মেলা। দিশা পাটানির নাচে ও শ্রেয়া ঘোষাল গানে মাতিয়ে দেন গোটা স্টেডিয়াম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা ও কেকেয়ার স্বত্বাধিকারী শাহরুখ খান। বলিউড বাদশাহর খুনসুটি ও নাচের সঙ্গী ছিলেন বিরাট কোহলি ও রিংকু সিং।
ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর শুরুটা দারুণ করেছিল। প্রথম ওভারেই কুইন্টন ডি ককের উইকেট হারালেও, রানের চাকা চলতে থাকে কলকাতার। দ্বিতীয় উইকেট জুটিতে দারুণভাবে কলকাতাকে এগিয়ে নেন সুনীল নারিন ও অধিনায়ক আজিঙ্কা রাহানে। এ দুজন মিলে গড়েন ৫৫ বলে ১০৩ রানের জুটি। রাহানে ৫৬ রান করেন অন্যদিকে নারিনের সংগ্রহ ছিল ৪৪ রান। বল হাতে কুনাল পান্ডিয়া নেন ৩ উইকেট। জস হ্যাজেলউডের শিকার ২ উইকেট।
রান তাড়া করতে নেমে বিরাট কোহলি এবং ফিল সল্টের উপর ভর করে জয়ের বন্দরে সহজে পৌঁছে যায় বেঙ্গালুরু। এই দুই ব্যাটসম্যান প্রথম উইকেটেই ৯৫ রানের জুটি গড়েন। সল্ট ৫৬ রান করে আউট হয়ে গেলেও, বিরাট শেষপর্যন্ত ৫৯ রানে অপরাজিত থাকেন। ভারতের সাবেক এই অধিনায়ক এই ইনিংস খেলার পথে ৩৮ রান করার পরই আইপিএলে কলকাতার বিপক্ষে এক হাজার রানের কীর্তি গড়েন।
প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে চারটি দলের বিপক্ষে এক হাজারের বেশি রান করলেন কোহলি। এর আগে দিল্লী ক্যাপিটালস(১০৫৭ রান), চেন্নাই সুপার কিংসের (১০৫৩ রান) ও পাঞ্জাব কিংসের (১০৩০ রান) বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন কোহলি। একই সাথে এটি ছিল তার ক্যারিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ। তাছাড়া কলকাতা-বেঙ্গালুরু প্রথম আসরের প্রথম লড়াইয়ে অংশ নেওয়া কোহলিই একমাত্র ক্রিকেটকার, যিনি এখনও খেলছেন।
(ওএস/এএস/মার্চ ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ
- কয়েক কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূল হোতা সিরাজুল পুলিশের খাঁচায়
- ‘যে টাকা আনবে সে নম্বর পাবে’
- চাকরির প্রলোভনে প্রবাসীর স্ত্রীর থেকে ১৫ লক্ষ টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- ভারত থেকে ১৯ দিন পর দেশে ফিরল নিখোঁজ জেলের মরদেহ
- গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
- টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
- ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা
- গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোপালগঞ্জে ৬০ জন নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু
- সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
- গোবিপ্রবি'র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না: ফখরুল
- দিনাজপুরে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা
- সমকামিতার অভিযোগে হাবিপ্রবিতে ৬ শিক্ষার্থী বহিষ্কার
- কাপ্তাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
- সালথায় পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
- ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- বিদ্যার মাহাত্ম্য
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- রাসেল আশেকী’র কবিতা
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- আ-মরি বাংলা ভাষা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
২০ মে ২০২৬
- ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ
- পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ
-1.gif)








