‘সকার লিগের দলগুলো আরও শক্তিশালী হয়েছে’
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পরই বেশি আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)। মেসির মতো তারকা ফুটবলারের কারণে দর্শকদের আগ্রহ বাড়লেও শুরু থেকেই লিগের মান নিয়ে ছিল প্রশ্ন। এখন পর্যন্তও সে প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর মেলেনি।
তবে মেসি মনে করছেন, এমএলএস প্রতিযোগিতার মান ক্রমাগত উন্নতি করছে। কারণ ক্লাবগুলো এখন তরুণ বিদেশি খেলোয়াড়দের দলে নিচ্ছে।
‘সিমপ্লেমেন্তে ফুটবল’কে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এটি একটি খুবই শারীরিকভাবে সামর্থ্যবান লিগ। যেখানে অনেক তরুণ খেলোয়াড় আছেন, যারা তাদের দুর্বলতা শারীরিক সামর্থ্যের মাধ্যমে পুষিয়ে নিচ্ছেন। দেখতে মনে নাও হতে পারে, কিন্তু দলগুলো অনেক প্রতিযোগিতা করে। শেষ মুহূর্তে অনেক খোলামেলা লড়াই হয়। যেখানে কাউন্টার অ্যাটাক বেশি হয়। আমি মনে করি, এটি এমন একটি লিগ যেখানে দলগুলো উন্নতি করছে।’
মিয়ামি ২০২৫ মৌসুম শুরুর আগে দক্ষিণ আমেরিকা থেকে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে দলে ভেড়ায়। আর আগে থেকেই খেলছেন লুইস সুয়ারেজ, সের্জিও বুসকেটস, জর্দি আলবা ও মেসির মতো তারকা খেলোয়াড়রা।
এমএলএসের অন্যান্য দলগুলোও নিজেদের স্কোয়াড শক্তিশালী করেছে। সান দিয়েগো এফসি চুক্তি করেছে হিরভিং লোজানোর সঙ্গে, শার্লট এফসিতে গেছেন উইলফ্রিড জাহা এবং আটলান্টা ইউনাইটেডে যোগ দিয়েছেন ইমানুয়েল লাট্টে ল্যাথ ও মিগুয়েল আলমিরন।
মেসি মনে করছেন, নতুন সংযুক্তির ফলে এমএলএসের লড়াইগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। তবে লিগের কিছু রোস্টার নিয়ম টুর্নামেন্টের বিকাশে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করেছে।
মেসি বলেন, ‘এই মৌসুমে অনেক বিদেশি খেলোয়াড় যোগ দেওয়ায় দলগুলো আরও শক্তিশালী হয়েছে। আমি মনে করি, যদি লিগ আরও বেশি খেলোয়াড় আনার সুযোগ দিত; কারণ এখন অনেক সীমাবদ্ধতা আছে — তাহলে আরও ভালোভাবে উন্নতি করতে পারতো।’
এমএলএস একটি রোস্টার পদ্ধতি অনুসারে তিনজন ‘ডিজাইনেটেড প্লেয়ার’ নেওয়ার অনুমতি আছে এবং বেতনসীমার কঠোর বিধি রয়েছে। যা স্পোর্টিং ডিরেক্টর ও জেনারেল ম্যানেজারদের ট্রান্সফার পরিকল্পনাকে একটি গণ্ডির মধ্যে বেঁধে ফেলেছে। এছাড়া ইউরোপীয় লিগের মতো নিয়ম না থাকায় বেশি পরিমাণে বিদেশি খেলোয়াড় আনা কঠিন হয়ে পড়ে এবং এতে লিগের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
মান নিয়ে প্রশ্ন থাকলেও যুক্তরাষ্ট্রে দারুণ সময় উপভোগ করছেন বলে জানান মেসি। আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা বলেন, ‘সত্যি বলতে, এখানে থাকতে ভালো লাগছে। অনেক ভ্রমণ করতে হয়, অবশ্য...। কিন্তু এটি উপভোগ করার মতো একটি লিগ।’
মিয়ামি আগামী শনিবার এমএলএসে ওহাইওর হান্টিংটন ব্যাংক ফিল্ডে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে। এরপর ২৪ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে কানাডায় ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে মাঠে নামবে।
(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








