অ্যাগুয়েরোর রেকর্ড ভেঙে সবার ওপরে সালাহ
স্পোর্টস ডেস্ক : অ্যানফিল্ডে অন্যরকম এক রাত কাটালেন মোহাম্মদ সালাহ। হাজার হাজার ভক্ত-সমর্থকদের নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় শিরোপা জিতলেন তিনি। ক্লাবেরও দ্বিতীয় শিরোপা জয়ে গোল করে অবদানও রেখেছেন মিশরীয় তারকা।
ঘরের মাঠে গতকাল রবিবার টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে হারিয়েছে লিভারপুল। এই ম্যাচে অলরেডদের হয়ে চতুর্থ গোলটি করেন সালাহ। দুর্দান্ত এই গোল করে প্রিমিয়ার লিগের ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন লিভারপুল ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও অ্যাগুয়েরোকে পেছনেে ফেলেছেন ৩২ বছর বয়সী মিশরীয় তারকা।
রবিবার সালাহর গোলটি ছিল প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ১৮৫তম গোল। ইতিহাসগড়া এই গোলের পর কপ এন্ডে গিয়ে এক ভক্তের ফোন নিয়ে সেলফি তোলেন সালাহ। ভক্তদের চিৎকার আর ‘‘মো সালাহ’’ স্লোগানের মাঝে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে স্মরণীয় মুহূর্তটি ধারণ করেন তিনি।
ম্যাচ শেষে সালাহ বলেন, ‘ভক্তদের সামনে প্রিমিয়ার লিগ জেতা সত্যিই বিশেষ কিছু। এটা পাঁচ বছর আগের চেয়ে অনেক বেশি আনন্দের, কোনো সন্দেহ নেই। পাঁচ বছর পর আবার এভাবে শিরোপা জয়, আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অনুভূতি।’
এর আগে গেল মার্চে সাউদ্যাম্পটনের বিপক্ষে জোড়া গোল করে অ্যাগুয়েরোর রেকর্ড ছুঁয়েছিলেন সালাহ। এবার টটেনহ্যামের বিপক্ষে গোল করে তাকে ছাড়িয়ে গেছেন।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ ২৯৭টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন। তার প্রথম দুই গোল অবশ্য এসেছিল চেলসির জার্সিতে, ২০১৪ সালে।
টটেনহ্যামের বিপক্ষে গোলটি চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সালাহর ২৮তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩তম গোল।
বর্তমানে প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে আছেন সালাহ। তার সামনে রয়েছেন অ্যান্ডি কোল (১৮৭), ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালান শিয়ারার (২৬০)।
মোহাম্মদ সালাহর এই অবিস্মরণীয় অর্জন লিভারপুলের গৌরবময় ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় যোগ করলো।
(ওএস/এএস/এপ্রিল ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় আপিলের শুনানি ১ সেপ্টেম্বর
- বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি
- ফরিদপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার
- নিরাপদ কর্মস্থল ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৭ দফা প্রস্তাবনা
- শিগগির ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে
- স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের
- বেনাপোলে পাকবাহিনীর ঘাঁটিতে মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ
- গোপালগঞ্জে গৃহবধূর মরদহ মিলল গোয়ালঘরে
- সড়কের জমি গিলে খেতেই আ.লীগ নেতাদের সাহায্যে জেলা পরিষদ থেকে কিছু জমি লিজ নেয় দুর্বৃত্তরা
- সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- ব্র্যাকের আরও তিনটি শিখন তরীর উদ্বোধন
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন
-1.gif)







