নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়ছেন সবচেয়ে সফল কোচ
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড ক্রিকেট ছাড়ছেন দেশটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ গ্যারি স্টিড। চলতি জুনের শেষে ৭ বছরের কোচিং অধ্যায়ের ইতি টানবেন তিনি।
স্টিড দায়িত্বে নিয়ে নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা, তিনবার দলকে তুলেছেন সীমিত ওভারের বিশ্ব ক্রিকেট মঞ্চের ফাইনালে এবং ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছেন।
৫৩ বছর বয়সী স্টিড আগেই সাদা বলের দায়িত্ব ছেড়েছেন। পরে তাকে টেস্ট দলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় দেওয়া হয়। তবে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) পরিকল্পনা, সব ফরম্যাটে এক কোচ নিয়োগ দেওয়ার। যে কারণেই চুক্তির মেয়াদ শেষে বিদায় নেবেন স্টিড।
২০১৮ সালে মাইক হেসনের স্থলাভিষিক্ত হয়ে নিউজিল্যান্ডের দায়িত্ব নেন স্টিড। এরপরই কিউইদের জাতীয় দলে রেখে গেছেন এক বিশাল ছাপ। তার অধীনে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে যায় নিউজিল্যান্ড। ওই ম্যাচে ভাগ্যের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাউন্ডারি সংখ্যার নিয়মে হেরে গিয়েছিল ইংল্যান্ডের কাছে।
এরপর ২০২১ সালে ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতিয়ে নিউজিল্যান্ডকে ঐতিহাসিক বৈশ্বিক শিরোপা এনে দেন স্টিড। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্ব আসরে এটি ছিল কিউইদের প্রথম শিরোপা।
এছাড়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এবং ২০২২ টি-টোয়েন্টি ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার কৃতিত্বও রয়েছে স্টিডের অধীনে। তবে সবচেয়ে বড় অর্জন ছিল ২০২৪ সালে ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়। যা আগে কখনো কোনো বিদেশি দল করতে পারেনি।
স্টিড বলেন, ‘গত সাত বছরে অনেক দুর্দান্ত স্মৃতি জমেছে। এমন একদল অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। যারা সবসময় দেশের জন্য, একে অপরের জন্য ও ভক্তদের জন্য নিজেদের উজাড় করে দিয়েছে। ব্রেন্ডন ম্যাককালাম ও মাইক হেসন দলকে শক্ত মূল্যবোধ এবং ভালো খেলার ধরনে রেখে গিয়েছিলেন। আমি চেষ্টা করেছি সেই ভিত্তির ওপর দলকে আরও ধারাবাহিক করে তুলতে।’
‘আমাদের দল সব ফরম্যাটেই প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পেরেছে, এই ভাবনাটা ভালো লাগে। আমি চাইব, ফলাফল যাই হোক না কেন, প্রতিপক্ষ যেন জানে ব্ল্যাকক্যাপস এমন এক দল, যারা সহজে ভাঙে না, লড়াই করে যায় শেষ অবধি।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্টিড আরও বলেন, ‘এখন কিছুটা বিশ্রাম ও পুনর্জীবনের সময় নেব। তবে আমার কোচিংয়ের প্রতি ভালোবাসা এখনো অটুট এবং আমি দেশে কিংবা বিদেশে কোচিংয়ের সুযোগ খুঁজে দেখবো, যেখানে আমি আমার ৩০ বছরের খেলোয়াড় ও কোচিং অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারি।’
এনজেডসির প্রধান নির্বাহী স্কট উইনিক বলেন, ‘গ্যারি স্টিড ব্ল্যাকক্যাপসের জন্য একজন অসাধারণ নেতা ছিলেন। বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থান যেভাবে তিনি পৌঁছে দিয়েছেন, তা অবিশ্বাস্য। তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় এবং ঐতিহাসিক বিদেশ সফরের সফলতা দেশের মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এনজেডসির পক্ষ থেকে গ্যারি ও তার পরিবারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।’
(ওএস/এএস/জুন ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








