এবার ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকেও রুখে দিলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : গেল ৩১ মে ফিফা র্যাংকিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দেনেশিয়াকে রুখে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছিলেন আফঈদার খন্দকাররা। এবার ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে র্যাংকিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক জর্ডানকেও রুখে দিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে ২-২ গোলে ড্র করেছে লাল-সবুজবাহিনী।
মঙ্গলবার রাতে জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে প্রত্যাবর্তনের গল্প লিখেছে বাংলাদেশ। এই ম্যাচে দুই অর্ধেই পিছিয়ে পড়েছিল সফরকারীরা। এরপর দুর্দান্তভাবে কামব্যাক করেছেন পিটার বাটলারের শিষ্যরা।
খেলা শুরুতে হতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের বয়স যখন ৫ মিনিট, তখনই গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক জর্ডান। তবে বিরতির আগেই সমতায় ফেরে বাংলাদেশ। ৪৩ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের স্কোরলাইন ১-১ করে লাল-সবুজবাহিনী।
৫৮ মিনিটে আবারও এগিয়ে যায় জর্ডান। ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে আবারও গর্জন তোলে টাইগ্রিসরা। ২-২ সমতায় ফেরে বাংলাদেশ। শেষ বাঁশি পর্যন্ত নিজেদের গোলবার নিরাপদ রেখে স্বাগতিক জর্ডানের কাছ থেকে এক পয়েন্ট আদায় করে নেয় আফঈদারা।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ ১৩৩তম দল, অন্যদিকে জর্ডান ৭৪তম। এতটা এগিয়ে থাকা দলের বিপক্ষে ড্র করাও বাংলাদেশ কোচ বাটলারের অন্যতম কীর্তি বলা যায়। কেননা দেশ ছাড়ার আগে বিদ্রোহ করা ৫ অভিজ্ঞ ফুটবলারকে বাদ দিয়ে তোপের মুখে পড়েছিলেন তিনি। হারলে হয়তো কঠিন সমালোচনার মুখে পড়তে হতো, কিন্তু এ যাত্রায় বেছে গেলেন বাটলার।
(ওএস/এএস/জুন ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








