মালিকানা জটিলতায় ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস
স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়া এক মৌসুমের পর ইউরোপা লিগে খেলার স্বপ্ন দেখেছিল ক্রিস্টাল প্যালেস। কিন্তু উয়েফার এক সিদ্ধান্ত সেই স্বপ্নে ছাই ঢেলে দিয়েছে।
মাল্টি-ক্লাব মালিকানা সম্পর্কিত নিয়ম ভাঙার অভিযোগে ইংলিশ ক্লাবটিকে ইউরোপা লিগ থেকে বাদ দিয়েছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা। প্যালেস এখন খেলবে তৃতীয় স্তরের ইউরোপা কনফারেন্স লিগে।
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়াবিচার আদালতে (Court of Arbitration for Sport) আপিল করার প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। এর ফলে নটিংহ্যাম ফরেস্ট—যারা প্রিমিয়ার লিগে সপ্তম হয়েছিল এবং কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল—তারা এখন ইউরোপা লিগে জায়গা পাচ্ছে।
সমস্যার মূল কারণ ‘ঈগল ফুটবল’ নামে একটি কোম্পানি, যারা ক্রিস্টাল প্যালেসের ৪৩ শতাংশ মালিক এবং নিয়ন্ত্রণ করেন জন টেক্সটর। একইসঙ্গে তিনি ফরাসি ক্লাব লিঁও’রও বড় অংশীদার, যারা ইউরোপা লিগে খেলবে। উয়েফার নিয়ম অনুযায়ী, একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক ক্লাবের ওপর "নিয়ন্ত্রণ বা প্রভাব" থাকলে, তারা একসঙ্গে উয়েফার প্রতিযোগিতায় অংশ নিতে পারে না।
প্যালেস কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, তারা স্বাধীনভাবে পরিচালিত হয় এবং টেক্সটরের প্রভাব সীমিত। এমনকি টেক্সটর ২৩ জুন নিউ ইয়র্ক জেটসের মালিক উডি জনসনের কাছে ‘ঈগল ফুটবলের’ শেয়ার বিক্রির চুক্তি করেন। তবে সেটি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় আছে, যা পেতে আরও দুই মাস লাগতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালে একই মালিকানাধীন ম্যানচেস্টার সিটি ও জিরোনা (চ্যাম্পিয়নস লিগ) এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও নিস (ইউরোপা লিগ)– এই ক্লাবগুলোকে খেলার অনুমতি দিয়েছিল উয়েফা। কারণ, তারা তাদের মালিকানা কাঠামোতে ‘প্রভাবহীনতা’ দেখাতে সক্ষম হয়েছিল।
এটা যেন ইতিহাসের পুনরাবৃত্তি। ১৯৯০-৯১ মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে প্যালেস মনে করেছিল ইউরোপে খেলবে। কিন্তু তখন হেইসেল ট্র্যাজেডির কারণে ইংলিশ ক্লাবগুলোর নিষেধাজ্ঞার রেশে তারা সুযোগ পায়নি। এবারও এক ঐতিহাসিক অর্জনের পর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্লাবটি।
তবে এই মৌসুমে তারা প্রথমবারের মতো এফএ কাপ জিতে ইউরোপা লিগের টিকিট পেয়েছিল। সেই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন এবে রিচি, যিনি ম্যান সিটির বিপক্ষে একমাত্র গোলটি করেন।
ক্রিস্টাল প্যালেস কর্তৃপক্ষ মনে করছে, টেক্সটরের প্রভাব এতটাই সীমিত যে এই সিদ্ধান্ত 'অন্যায় ও অপ্রত্যাশিত'। যদি ক্রীড়াবিচার আদালতে তারা জয় পায়, তাহলে আবারও ইউরোপা লিগে খেলার দরজা খুলে যেতে পারে।
তবে এই সিদ্ধান্তের কারণে এক ঐতিহাসিক মৌসুমের আনন্দে ছায়া পড়ে গেছে। ক্লাবটির কাছে এটি ‘আবেগ আর ক্ষোভের মিলিত অভিজ্ঞতা’।
(ওএস/এএস/জুলাই ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








