ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা
স্পোর্টস ডেস্ক : আফগান শরণার্থী নারী ফুটবলারদের নিয়ে ফিফার এক অনন্য উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক ট্যালেন্ট ক্যাম্প। জুলাই মাসে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত এই ক্যাম্পে অংশ নিয়েছিলেন আফগান জাতীয় দলের সাবেক কয়েকজন খেলোয়াড়, যারা তালেবান শাসনের পর দেশ ছেড়ে পালিয়ে আসেন।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর দেশটিতে নারীদের খেলাধুলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। ফলে জাতীয় নারী দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্নও ছিন্ন হয়ে যায়। ফিফা ও বিশ্ব ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনো দলকে আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করতে হলে সেই দেশের স্বীকৃত ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু তালেবান-নিয়ন্ত্রিত আফগান ফুটবল ফেডারেশন নারীদের খেলাধুলারই অনুমতি দেয় না।
তবে চলতি বছর মে মাসে এক নতুন আশার আলো জ্বেলে দেয় ফিফা। তারা ‘আফগান উইমেনস রিফিউজি টিম’ গঠনের অনুমোদন দেয় এবং সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবলার পলিন হ্যামিলকে দলের কোচ হিসেবে নিয়োগ দেয়। ৫৩ বছর বয়সী হ্যামিল বলেন, ‘এই প্রজেক্ট সত্যিই অসাধারণ। খেলোয়াড়েরা আবার একসঙ্গে মাঠে ফিরতে পারছে, একে অপরের পাশে দাঁড়াচ্ছে। তারা এমন কিছু স্মৃতি গড়বে, যা হয়তো আর কখনো তৈরি হতো না। ’
এই ক্যাম্পের মাধ্যমে ফিফার লক্ষ্য একটি ২৩ সদস্যের দল গঠন করা, যারা চলতি বছর একাধিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিতে পারবে। ক্যাম্পে অংশ নেওয়া খেলোয়াড়দের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম, স্থানীয় ক্লাবের সঙ্গে সংযোগের সুযোগ, মানসিক স্বাস্থ্য সহায়তা, মিডিয়া প্রশিক্ষণ, এবং খেলাধুলার পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা নারীদের নিরাপত্তা ও সুস্থতা অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক ফুটবলে ফেরার পথ করে দিচ্ছি। ভবিষ্যতে আরও দেশ থেকে শরণার্থী নারী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার ইচ্ছা রয়েছে আমাদের। ’
জুলাইয়ের ক্যাম্পে অংশ নেওয়া নীলাব নামের এক খেলোয়াড় বলেন, ‘আমার লক্ষ্য শুধু নিজের নয়—পুরো আফগানিস্তানের, বিশেষ করে নারী ও কিশোরীদের প্রতিনিধিত্ব করা। এই প্রজেক্ট আমাদের একে অন্যকে সহযোগিতা করতে এবং দেশকে তুলে ধরতে শিখিয়েছে। ’
(ওএস/এএস/আগস্ট ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








