ভারত বয়কট করলো দুই ম্যাচ, পাকিস্তান সরে গেল আজীবনের জন্য
স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) থেকে আজীবনের জন্য নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের সদ্য সমাপ্ত আসরে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ভারত চ্যাম্পিয়ন্সের দুটি ম্যাচ বয়কটের প্রতিবাদে কঠোর এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এর জন্য আয়োজকদের পক্ষপাতমূলক আচরণকে দায়ী করেছে পাকিস্তান। ভারতের বয়কট করা ম্যাচগুলোর মধ্যে একটি সেমিফাইনালও ছিল।
পিসিবির অভিযোগ, লিগ পর্বে ভারত বর্জন করায় পাকিস্তান পূর্ণ ২ পয়েন্টে পাওয়ার কথা থাকলেও সেটি হয়নি। আয়োজকরা পয়েন্ট ভাগাভাগি করেই বিতর্কিত বিষয়টি সমাধানের চেষ্টা করেন। পিসিবি মনে করছে, বয়কট করা ম্যাচে ভারতকে পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও ভণ্ডামি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও বলেছে, আয়োজকেরা ‘স্পোর্টস ফর পিস বা খেলার মাধ্যমে শান্তি’ এই ধরনের আদর্শ নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করেছে এবং রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থকে খেলার ওপর প্রাধান্য দিয়েছে।
পিসিবির এই বিবৃতি এসেছে তাদের ৭৯তম বোর্ড অব গভর্নরস মিটিংয়ের পর। বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।
পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত ক্রিকেটীয় দক্ষতার ভিত্তিতে নয় বরং একটি নির্দিষ্ট জাতীয়তাবাদী বর্ণনার তোষামোদী করতে গিয়েই নেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক ক্রীড়াজগতের জন্য এক অগ্রহণযোগ্য বার্তা।’
বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘আমরা এমন কোনো ইভেন্টে আমাদের খেলোয়াড়দের অংশ নিতে দিতে পারি না, যেখানে খেলার স্পিরিট রাজনীতির ছায়ায় ঢাকা পড়ে এবং স্পোর্টসম্যানশিপ ও জেন্টলম্যানস গেম এর মূল চেতনাকে নষ্ট করা হয়।’
ভারত ম্যাচ বয়কট করায় আয়োজক কমিটি দুঃখ প্রকাশ করলেও পিসিবি সেটিকে ‘লোকদেখানো ও মুখোশধারী পক্ষপাত’ বলে অভিহিত করেছে।
পিসিবি বলেছে, ‘এই ক্ষমা প্রার্থনা স্বীকার করে যে, সিদ্ধান্তটি ক্রিকেটীয় মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হয়নি। বরং নির্দিষ্ট এক জাতীয়তাবাদী বর্ণনার চাপের কাছে আত্মসমর্পণ করেই নেওয়া হয়েছে।’
সবশেষে পিসিবি জানায়, তারা আন্তর্জাতিক ক্রিকেট ও সুস্থ প্রতিদ্বন্দ্বিতার পক্ষে হলেও যেসব টুর্নামেন্ট খেলার চেতনার পরিপন্থী, তাতে আর অংশ নেবে না।
(ওএস/এএস/আগস্ট ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
- দুর্গাপূজায় শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা
- মুক্তিসেনারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য হস্তগত করে
- চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
- গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান
- নড়াইলে ৫৪৩টি মন্ডবে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের পথে
- সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি
- গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন
- কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
- বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ
- দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার
- গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
- মুখ: পরিচয়ের চাবি, নাকি জীবনেরও?
- গোপালগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
- সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
- গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন
- টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ
- সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
-1.gif)








