এবার কানাডা সুপার সিক্সটি লিগে সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান। এবার নতুন আরেকটি লিগে দল পেয়েছেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। ‘কানাডা সুপার সিক্সটি’ নামের এই টি-টেন টুর্নামেন্টে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলবেন তিনি। আগামী ৮ অক্টোবর শুরু হবে টুর্নামেন্টটি।
আয়োজকরা এরইমধ্যে অংশগ্রহণকারী সব দলের স্কোয়াড ঘোষণা করেছে। সাকিব ছাড়াও টুর্নামেন্টে থাকছেন কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলি, ডেভিড মালান, সিকান্দার রাজা, পিযুষ চাওলা ও রহমানুল্লাহ গুরবাজের মতো বিশ্ব তারকারা।
কানাডার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সাকিবের জন্য নতুন কিছু নয়। এর আগে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়েই খেলেছিলেন তিনি। নতুন লিগেও সেই দলের হয়ে আবার মাঠে নামতে যাচ্ছেন এই অলরাউন্ডার।
এই দলে সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন জশ ব্রাউন, নিক হবসন, টম মুরস, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
বর্তমানে সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে। এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। চলতি বছর যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটেও খেলার সম্ভাবনা রয়েছে তার।
তবে জাতীয় দলে সাকিবের সর্বশেষ খেলা ছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে।
মন্ট্রিয়াল টাইগার্স স্কোয়াড
সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকি, ব্র্যাডলি ক্যারি, বেন মানেন্তি, দিলপ্রিত বাজওয়া, অনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিংহ, পাদাম জোশি।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ
- ‘সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে’
- ডেমোক্রেটিক পার্টির প্রধান নুরুল আমিন ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- আলাদা পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের
- শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
- তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু
- ১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
- অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
- ডিবির অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
- ডিসি'র মানবিকতায় গভীর রাতেই পৌঁছে দেয়া হয় ৫ খুনের মরদেহ
- ২৫০ পরিবারের যাতায়াতের পথ নেই
- রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
- নড়াইলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে এমপির বিশেষ ‘হটলাইন সেবা’ চালু
- কৃষকের ৭ বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ
- পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
- ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
- সীমান্তের বাইরে: দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক মেরুকরণ মোকাবিলা
- ‘পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে না’
- গুজব প্রচার সাংবাদিকতা নয়
- কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৪
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








