দেশের মাটিতে মেসির শেষ ম্যাচ, বিশেষ সম্মান চান স্কালোনি
স্পোর্টস ডেস্ক : আগামীকাল বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস এইরেসে ম্যাচটিই হতে পারে ঘরের মাঠে মেসির শেষ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। তবে স্কালোনির আশা, অবসরের আগে আর্জেন্টাইন সমর্থকদের সামনে আরও একবার বিদায় জানানোর সুযোগ পাবেন এই মহাতারকা।
৩৮ বছর বয়সী মেসি এখনও অবসরের তারিখ ঘোষণা করেননি। তবে তিনি আগেই জানিয়েছেন, ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচই হতে পারে বাছাইপর্বে তার শেষ হোম ম্যাচ। বিশ্বকাপে আর্জেন্টিনা কোচ হিসেবে ২০২২ সালে মেসিকে নিয়ে শিরোপা জেতা স্কালোনি সংবাদ সম্মেলনে চোখের জল আটকাতে পারেননি।
স্কালোনি বলেন, ‘হ্যাঁ, এটা এমন এক ম্যাচ যা লিও নিজেই বলেছেন বিশেষ আর আবেগঘন হবে। এটা আমাদের শেষ বাছাইপর্বের ম্যাচ। আমরা যেমন সবসময় বলি, উপভোগ করতে হবে। আমি তো আরও বেশি উপভোগ করব, কারণ তাকে কোচিং করানো ছিল এক বিশাল আনন্দের ব্যাপার। আশা করি যারা মাঠে আসবেন তারাও উপভোগ করবেন, কারণ সে সত্যিই এর যোগ্য। ’
তিনি আরও যোগ করেন, ‘আমি নিশ্চিত, এটা তার আর্জেন্টিনায় শেষ ম্যাচ হবে না। যদি ও (মেসি) শেষ ম্যাচ বলেই সিদ্ধান্ত নেয়, আমরা অবশ্যই আবারও একটা ম্যাচ আয়োজন করব, কারণ মেসির প্রাপ্য বিদায়টা সঠিক সময়ে হওয়া উচিত। ’
আগামী বছরের বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মেসি। তখন তার বয়স হবে ৩৯। ২০৩০ সালের বিশ্বকাপ বাছাই শুরু হবে ২০২৭ সালে, তখন ইন্টার মায়ামির এই তারকার বয়স হবে ৪০।
আর্জেন্টিনা ইতোমধ্যেই শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। ভেনেজুয়েলার জন্য অবশ্য ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। তারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার দৌড়ে টিকে আছে। বর্তমানে সপ্তম স্থানে থাকা দলটি ইন্টার-কনফেডারেশন প্লে-অফে যাওয়ার লড়াই করছে।
প্রতিপক্ষকে সম্মান জানিয়ে স্কালোনি বলেন, ‘ওরা কঠিন প্রতিপক্ষ। (কোচ) ফার্নান্দো বাতিস্তার অধীনে দুর্দান্ত কিছু ফল করেছে। বিশ্বকাপে যাওয়ার দ্বারপ্রান্তে আছে তারা, যা তাদের জন্য ঐতিহাসিক হবে। ’
এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে আগামী বছরের ফিনালিসিমা আয়োজন হবে কি না তা নিয়েও প্রশ্ন আছে। এছাড়া ইউরোপের নেশনস লিগের কারণে ইউরোপীয় দলগুলোর সঙ্গে ম্যাচ আয়োজন কঠিন হয়ে পড়েছে বলেও জানান স্কালোনি।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- নির্দিষ্ট কাউন্টের সুতায় সুবিধা প্রত্যাহার, শর্তপূরণ সাপেক্ষে আমদানি
- ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’
- ‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, তবু অটুট থাকবে সৌহার্দ্য’
- ‘আগামী বছর সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’
- রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
-1.gif)








