এশিয়া কাপ জয়ে শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশের ভরসার অন্যতম দুই সদস্য ধরা হচ্ছিল লিটন দাস ও তাওহীদ হৃদয়কে। নিজেদের প্রথম ম্যাচে এই দুই সদস্যই হলেন জয়ের নায়ক। লিটনের ফিফটি ও হৃদয়ের অপরাজিত ৩৫* রানে হংকংয়ের বিপক্ষে ১৪ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।
হংকংয়ের ছুঁড়ে দেওয়া ১৪৪ রান তাড়া করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের তৃতীয় ওভারে ফেরেন পারভেজ হোসেন ইমন। ১৪ বলে ১ ছয় ও ২ রানে ১৯ রান করেন তিনি। বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ হাসান তামিমও। তিনি ফেরেন ব্যক্তিগত ১৪ রানে। ৬ ওভারে বাংলাদেশের রান ছিল দুই উইকেটে ৫১।
এরপর হাল ধরেন লিটন ও হৃদয়। দুজনেই চেষ্টা করছিলেন দ্রুত রান তুলতে। তবে দুজনের স্ট্রাইক রেটই ছিল একশর নিচে। যদিও উইকেট খোয়াতে হয়নি। তবে ১০ ওভার শেষে বাংলাদেশের রান হয় ২ উইকেটে ৭৪। ৪৭ বলে এই জুটি করেন অর্ধশতক রান। ফিফটির দেখা পান লিটন দাসও। ৩৩ বলে নিজের ক্যারিয়ারের পঞ্চদশ ফিফটির দেখা পেয়ে আগ্রাসী হয়ে ওঠেন লিটন। তবে শেষ পর্যন্ত টিকতে পারেননি। জয়ের কাছাকাছি পৌঁছে আতিক ইকবালের বলে ৫৯ রানে ফিরতে হয় তাকে। জাকের আলীকে নিয়ে বাকিটা সারেন হৃদয়। প্রত্যাশিত জয় নিয়েই এশিয়া কাপ শুরু করে লিটন বাহিনী।
এর আগে, ম্যাচে টস ভাগ্য লিটন দাসেরই পক্ষে ছিল। তবে পিচের আচরণ বুঝতে নিলেন ফিল্ডিং। নেদারল্যান্ডসের বিপক্ষে নিয়মিত একাদশই মাঠে নামিয়েছিল বাংলাদেশ।
ম্যাচের তৃতীয় বলেই জিশান আলির বিপক্ষে রিভিউ নেয় বাংলাদেশ। তবে এ যাত্রায় রক্ষা পান তিনি। খুব বেশি রান করতে না পারলেও জীবন পেয়ে তিনি দলে অবদান রাখেন ৩৪ বলে ৩০ রান। এর আগে অবশ্য দলীয় ৭ রানেই আনশুমান রাথ তাসকিন আহমেদের বলে প্যাভিলিয়নের পথ ধরেন।
দলীয় ৩০ রানে তৃতীয় ব্যাটার বাবর হায়াত ব্যক্তিগত ১৪ রানে তানজিম হাসান সাকিবের বলে আউট হন। বাংলাদেশের বোলাররা কিপটে বোলিং করলেও উইকেটের দেখা পাচ্ছিলেন না। তৃতীয় উইকেট আসে ইনিংসের ৭১ রানে। জিশান ধরা পড়েন সাকিবের বলে।
অধিনায়ক ইয়াসিম মুর্তজা ও নিজাকাত খান এরপর দলের হাত ধরেন। নিজাকাত ৪০ বলে ৪২ রান করে রিশাদ হোসেনের কাছে উইকেট বিলিয়ে আসেন। অবশ্য তার আগে অধিনায়ক ব্যক্তিগত ২৮ রানে ধরা পড়েন মোস্তাফিজুর রহমানের বলে।
বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে ছিলেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে ১৪৪ রানের লক্ষ্য দিয়ে থামে হংকংয়ের ইনিংস।
শুরুটা মন্থর গতিতে হলেও, শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংস শেষ করে আগ্রাসী ভূমিকাতেই। লিটন-হৃদয় জুটিতে মেলে কাঙ্ক্ষিত জয়। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- ‘শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ’
- ছোট কুমারদিয়ায় মহাপুরুষ গনেশ পাগলের ১৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় চোরাই মাল সন্দেহে তল্লাশি, ট্রলি ব্যাগে মিলল ১০ কেজি গাঁজা
- ভোরে ট্রাক চুরি, দুপুরে ফোন করে টাকা দাবি
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- বিশ্বকাপের গরম নিয়ে ‘বাড়াবাড়ি’ হচ্ছে, দাবি কেইনের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
- ‘৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না’
- ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
- হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হলে বিবেচনা করা হবে’
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







