‘আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সম্মান রক্ষা পেয়েছে’
স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক ঘিরে অবশেষে দুঃখপ্রকাশ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এর মধ্য দিয়ে পাকিস্তানের সম্মান অক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান সাইয়েদ মহসিন রেজা নাকভি।
বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজম সেতুকে পাশে বসিয়ে নাকভি জানান, পাইক্রফট সরাসরি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা, কোচ মাইক হেসন ও টিম ম্যানেজার নাভেদ আকরাম চীমার কাছে ক্ষমা চান। তিনি স্বীকার করেছেন, বিষয়টি তিনি সঠিকভাবে সামলাতে পারেননি এবং পাকিস্তানের উদ্বেগ যথাযথই ছিল।
নাকভি বলেন, ‘ম্যাচ রেফারি অধিনায়ক ও ম্যানেজারের কাছে দুঃখপ্রকাশ করেছেন। আমরা আইসিসিকে লিখিতভাবে জানিয়েছি যে, ১৪ সেপ্টেম্বরের ম্যাচে যে অনিয়ম হয়েছে, সেটি তদন্ত করা হোক। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সম্মান রক্ষা পেয়েছে। এখন আমাদের দলকে পুরোপুরি পারফরম্যান্সে মনোযোগ দিতে হবে। ’
সাবেক চেয়ারম্যান ও ধারাভাষ্যকার রমিজ রাজা এই সমাধানকে পাকিস্তানের জন্য বড় জয় হিসেবে অভিহিত করে বলেন, ‘এটা পাকিস্তানের জয়। আবেগে যা ক্ষতি হয়েছে, এখন সেটা সরিয়ে রেখে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিতে হবে। ক্রিকেট যেন ক্রিকেটই থাকে, রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ না নেয়। দলকে মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। ’
তবে তিনি ম্যাচ রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে ভোলেননি। রমিজের অভিযোগ, ‘অ্যান্ডি পাইক্রফট ভারতের পক্ষেই পক্ষপাত দেখিয়েছেন। ’ অন্যদিকে নাজম সেতু মনে করিয়ে দেন, ‘খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়; পিসিবি সবসময় এই নীতিতে অটল। ’
বিতর্কটি শুরু হয় ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময়। অভিযোগ ওঠে, পাইক্রফট দুই অধিনায়ককে হাত না মেলাতে নিষেধ করেছিলেন এবং পরে ম্যাচ শেষে প্রচলিত হ্যান্ডশেকেও নিরুৎসাহিত করেন। পিসিবি এটিকে স্পিরিট অব ক্রিকেট ও আচরণবিধি লঙ্ঘন হিসেবে প্রতিবাদ জানায়।
পিসিবি জানিয়েছে, আইসিসি এখন আনুষ্ঠানিকভাবে বিষয়টি তদন্ত করতে রাজি হয়েছে। যদিও ভারতীয় সংবাদমাধ্যমে আগে গুঞ্জন উঠেছিল, পাইক্রফট নাকি দুবাইয়ে আইসিসি সদর দপ্তরে ফিরে গেছেন। তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন, তিনি দায়িত্বে থেকেই পাকিস্তান-ইউএই ম্যাচও পরিচালনা করেছেন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- নির্দিষ্ট কাউন্টের সুতায় সুবিধা প্রত্যাহার, শর্তপূরণ সাপেক্ষে আমদানি
- ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’
- ‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, তবু অটুট থাকবে সৌহার্দ্য’
- ‘আগামী বছর সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’
- রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
- ‘হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা মুখ বন্ধ রাখা’
- ‘মেক্সিকো কারও উপনিবেশ হবে না’
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- জলে ডোবা স্বপ্ন
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
-1.gif)








