‘আমার বাবার কাছেও এমন ঘটনা কখনও শুনিনি’
স্পোর্টস ডেস্ক : দুই দল চলে এসেছে ফাইনালে। কিন্তু এশিয়া কাপের গ্রুপপর্ব থেকে ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছিল, সেটির সুরাহা হয়নি। বিশেষ করে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে সূর্যকুমারদের আপত্তির ঘটনা নিয়ে ক্রিকেটমহলে এখনও আলোচনা।
এবার সেই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। জানালেন, আগে কোনোদিন এ ধরনের ঘটনা দেখেননি তিনি, শুনেননি তার বাবার কাছেও।
সালমান বলেন, ‘আমি পেশাদার ক্রিকেট খেলছি ২০০৭ থেকে। কখনও দেখিনি যে ম্যাচের মধ্যে দুটো দল হাত মেলাচ্ছে না। আমার বাবাও ক্রিকেটের বড় ভক্ত। ক্রিকেটের অনেক গল্প তার থেকে শুনেছি। উনিও কখনও বলেননি যে অতীতে এমন কোনও ঘটনা ঘটেছে। দুটো দল ক্রিকেট ম্যাচ খেললেও হাত মেলায়নি, এমন কখনও শুনিনি।’
এখানেই থামেননি সালমান। এরপর ভারতকে নিয়েছেন একহাত। বলেছেন, ‘বরাবর শুনে এসেছি ক্রিকেট মাঠে ভদ্রতা বজায় রাখা হয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন এর থেকেও খারাপ সম্পর্ক ছিল, তখনও দুই দল একে অপরের বিরুদ্ধে খেলেছে। তখনও হাত মিলিয়েছেন দু’দলের ক্রিকেটারেরা। আমার মতে, ক্রিকেটের জন্য হাত না মেলানোর ঘটনা ভালো উদাহরণ নয়।’
সুপার ফোরে দুই দলের ম্যাচে আগ্রাসী উচ্ছ্বাস করে বিতর্কে জড়িয়েছিলেন হারিস রউফ এবং শাহিবজাদা ফারহান। তবে দুই সতীর্থের পাশে দাঁড়িয়েছেণ অধিনায়ক সালমান। তার কথা, ‘আবেগ দেখানোর অধিকার সকলের রয়েছে। যদি কোনও পেস বোলারকে বলি আবেগ না দেখাতে, তাহলে আর কী পড়ে থাকবে? যতক্ষণ না কারও অসম্মান হচ্ছে, ততক্ষণ উচ্ছ্বাস প্রকাশ করতে কাউকে আমি আটকাব না।’
ভারত-পাকিস্তান ম্যাচে যে প্রবল চাপ থাকে সেটা মেনে নিয়েছেন সলমন। তবে এটাও জানিয়েছেন, বাইরের আওয়াজে কান দিতে চান না। পাকিস্তান অধিনায়কের কথায়, ‘ভারত-পাকিস্তান ম্যাচে সব সময়েই চাপের বোঝা থাকে। গত দুটো ম্যাচে আমরা বেশি ভুল করার কারণেই হেরেছি। ফাইনালে দুটো দলের উপরেই চাপ থাকবে। ভারতের সংবাদমাধ্যম কী বলছে তাতে আমরা পাত্তাও দিই না। নিজেরা ছোটখাটো জিনিসগুলো ঠিক করতে চাই।’
সালমান জানেন, পাকিস্তানের সংবাদমাধ্যমেও তাদের খেলার সমালোচনা হচ্ছে। এক সাংবাদিক সে কথা মনে করিয়ে দিতেই পাকিস্তান অধিনায়ক বললেন, ‘বাইরের কে কী বলছে তার নিয়ন্ত্রণ করতে পারব না। নিজেদের হাতে যেটা আছে সেটা নিয়েই ভাবছি। এশিয়া কাপ জেতাই লক্ষ্য।’
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
-1.gif)








