নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড় নামানোয় দ. আফ্রিকাকে শাস্তি দিল ফিফা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড় নামানোর ঘটনায় দক্ষিণ আফ্রিকার জয় বাতিল করেছে ফিফা। একই সঙ্গে তাদের তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। গত মার্চে লেসোথোর বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার মধ্যে থাকা মিডফিল্ডার তেবোহো মকোয়েনাকে খেলানোয় এ শাস্তি দেওয়া হয়।
২০২৩ সালের নভেম্বরে বেনিন ও ২০২৪ সালের জুনে জিম্বাবুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন মকোয়েনা। দুই হলুদ কার্ড পাওয়ায় লেসোথোর বিপক্ষে ম্যাচে তার খেলার কথা ছিল না। তবে নিয়ম ভেঙে গত ২৫ মার্চ পিটার মোকাবা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে তিনি ৮২ মিনিট মাঠে খেলেন। ম্যাচটি ২-০ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও তাকে নামানো হলে সেই ম্যাচ স্বয়ংক্রিয়ভাবে বাজেয়াপ্ত হয়। নিয়মে বলা আছে, ‘যদি কোনো দল অননুমোদিত খেলোয়াড় মাঠে নামায়, ম্যাচটি ৩-০ ব্যবধানে প্রতিপক্ষের অনুকূলে গণ্য হবে। তবে প্রকৃত ফলাফল যদি এর চেয়েও খারাপ হয়, তাহলে সেটিই বহাল থাকবে। ’
এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ আফ্রিকা তিন পয়েন্ট হারিয়ে সিএএফ গ্রুপ সি-তে শীর্ষস্থান থেকে নেমে গেছে। সমান পয়েন্ট থাকা বেনিন গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে উঠে এসেছে।
ফিফার বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশনকে ১০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১২ হাজার ৫৩৯ ডলার) জরিমানা করা হয়েছে। মকোয়েনাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
শাস্তির পর দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রোস ইএসপিএনকে বলেন, ‘আমরা খারাপ কিছু করেছি, যা করার কথা ছিল না। তবে কোনো অভিযোগ আসেনি। ’
এই সিদ্ধান্তে বেনিন এগিয়ে গেলেও সুযোগ পাচ্ছে নাইজেরিয়াও। বর্তমানে তৃতীয় স্থানে থাকা তারা ১৪ অক্টোবর বেনিনের মুখোমুখি হবে। ম্যাচটি বিশ্বকাপ বাছাইয়ের জন্য হতে পারে গুরুত্বপূর্ণ।
আফ্রিকার বাছাইয়ে প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে উঠবে। এরপর নয়টি গ্রুপের মধ্যে সেরা চারটি রানার্স-আপ দল প্লে-অফ খেলার সুযোগ পাবে, যেখানে একটি দল অতিরিক্তভাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।
দক্ষিণ আফ্রিকা ১০ অক্টোবর জিম্বাবুয়ে এবং ১৪ অক্টোবর রুয়ান্ডার বিপক্ষে খেলবে। অন্যদিকে বেনিন ১০ অক্টোবর রুয়ান্ডা এবং ১৪ অক্টোবর নাইজেরিয়ার মুখোমুখি হবে। নাইজেরিয়া আবার ১০ অক্টোবর লেসোথোর বিপক্ষে নামবে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








