‘দোষ উডের নয়, ব্যর্থতার দায় আমাদের’
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগে ইংলিশ পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে অনুশীলন করেছে বাংলাদেশ দল। মূলত ‘বিগ হিট’ অনুশীলন করেছে তারা।
কিন্তু আসরে গিয়ে ঠিকঠাক সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারেনি দল। বরং বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ছিল সেই পাওয়ার হিটিং-ই।
আসরে চরম ব্যাটিং ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েছে টাইগাররা। তবে সেই ব্যর্থতার দায়ভার উডের কাঁধে না চাপিয়ে পুরো দায়িত্ব নিজেদের বলে স্বীকার করেছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জাকের স্পষ্টভাবে বলেন, ‘উড আমাদের সঙ্গে ভালোভাবেই কাজ করেছেন। কিন্তু আমরা মাঠে সেটা কাজে লাগাতে পারিনি। পারিনি মানে দায় আমাদেরই। উনার দোষ দিয়ে লাভ নেই। কোচের কাজ ঠিক ছিল, তবে খেলোয়াড়রা ডেলিভার করতে পারেনি। ’
লিটন দাসের চোটে অধিনায়কের দায়িত্ব সামলাতে হচ্ছে জাকেরকে। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন তিনি। তার ভাষায়, ‘কোনো বাড়তি কিছু ভাবছি না। নরমাল আছি, শুধু পরের ম্যাচে ভালো খেলার দিকে মনোযোগ দিচ্ছি। ’
এশিয়া কাপের ব্যর্থতার পর আফগানিস্তান সিরিজকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবেই দেখছেন জাকের। তিনি বলেন, ‘আসল জিনিস হলো ম্যাচ জেতা। এই সিরিজে আমাদের লক্ষ্য একটাই, জয়। ’
একই সঙ্গে সাইফ হাসানের ব্যাটিং নিয়েও আশাবাদী অধিনায়ক। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা এই ব্যাটারকে ঘিরে জাকের বলেন, ‘সাইফ খুব ভালো খেলেছে। আশা করি এই সিরিজেও ও বড় রান করবে, অন্যরাও রান করবে। তাহলে সিরিজটা আমাদের জন্য ভালো যাবে। ’
আফগানিস্তানের শক্তির দিকগুলো নিয়েও সচেতন বাংলাদেশ অধিনায়ক। তিনি যোগ করেন, ‘তারা ভালো দল। স্পিনে সবসময়ই শক্তিশালী। তবে আমরা প্রস্তুত। আশা করছি ভালো একটা সিরিজ হবে। ’
আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর।
(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- ৪ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও ১২টি
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- আমি হব সকাল বেলার পাখি
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- কাঁঠাল
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
-1.gif)








