অ্যাশেজের আগে ছন্দে স্মিথ, নেতৃত্বে ফেরার প্রস্তুতিও চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথ জানালেন, নিউইয়র্ক থেকে ফিরে মাত্র দুটি অনুশীলন সেশনেই তিনি অ্যাশেজের জন্য পুরোপুরি প্রস্তুত। প্যাট কামিন্সের পিঠের চোটের কারণে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেয়ার সম্ভাবনাও বর্তাতে পারে তার কাঁধে।
স্মিথ সম্প্রতি সিডনিতে ফিরে ক্রিকেট সেন্ট্রালে নিউ সাউথ ওয়েলস দলের বিপক্ষে অনুশীলনে অংশ নেন। এর আগে তিনি তিনদিন থ্রো-ডাউন অনুশীলন করেছিলেন। এখন তিনি দুইটি শেফিল্ড শিল্ড ম্যাচ খেলবেন— একটি কুইন্সল্যান্ডের বিপক্ষে গ্যাবায়, আরেকটি ভিক্টোরিয়ার বিপক্ষে এসসিজিতে— তারপর মুখোমুখি হবেন ইংল্যান্ডের।
তবে স্মিথের মতে, এত প্রস্তুতিরও তেমন দরকার নেই, কারণ তিনি নিজেকে আগেই প্রস্তুত মনে করছেন, ‘সত্যি বলতে, আমার কেবল দুইটা সেশনই যথেষ্ট। এখনই মনে হচ্ছে আমি প্রস্তুত। শরীর দারুণ লাগছে, মুভমেন্ট ভালো, আর আমি মানসিকভাবেও ঠিক জায়গায় আছি।’
তিনি আরও বলেন, ‘আমি বেশ কঠোর অনুশীলন করেছি, শরীরচর্চাও করেছি। শক্তি বাড়ানোর চেষ্টা করেছি। গতকাল সব স্ট্রেন্থ টেস্টের ফল আগের যেকোনো সময়ের চেয়ে ভালো এসেছে। তাই আত্মবিশ্বাসী।’
অন্যদিকে কামিন্স এখনও আনুষ্ঠানিকভাবে প্রথম টেস্ট থেকে ছিটকে যাননি, তবে সময় ফুরিয়ে আসছে। স্মিথ জানান, কামিন্স এখনো বোলিং শুরু করেননি, ‘ওর কিছু ধাপ পার করতে হবে বোলিংয়ে ফেরার আগে, তবে ওর মনোভাব ইতিবাচক। ও দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা সবাই জানে। আশা করি দ্রুত সেরে উঠবে।’
স্মিথ ও কামিন্সের অধিনায়ক-সহঅধিনায়ক জুটি এখন পর্যন্ত দারুণ সফল। কামিন্সের সময়ে অনুপস্থিতিতে স্মিথ ছয়টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন— জিতেছেন পাঁচটিতেই। স্মিথ মনে করেন, আবারও দায়িত্ব এলে এটি হবে স্বাভাবিক এক রূপান্তর, ‘এটা খুব জটিল কিছু নয়। আমি দলের কাজের ধরন জানি, পরিবেশ দারুণ। যদি দায়িত্ব আসে, আমি নিজের স্টাইলে করব। আমি মাঠে যেভাবে খেলতে ভালোবাসি, সেটাই অনুসরণ করব।’
অধিনায়ক থাকাকালীন স্মিথের ব্যাটিং গড় ৬৮.৯৮, যা সাধারণ অবস্থায় ৪৯.৯০— এর স্পষ্ট প্রমাণ তার নেতৃত্বে পারফরম্যান্সের মান বাড়ে। ২০২১-২২ অ্যাশেজে কামিন্স করোনা নিকট-সংস্পর্শে পড়লে স্মিথ অধিনায়ক হিসেবে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন।
নিজের মানসিক পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘গত চার-পাঁচ বছরে আমি অনেক শান্ত হয়েছি। এখন মাঠে বেশি রিল্যাক্সড থাকি, কম রাগী। সবাইকে শুনি, মতামত নিই, তারপর সিদ্ধান্ত দিই।’
কামিন্স না থাকলে তার বিকল্প নিয়ে কোনো দুশ্চিন্তা নেই স্মিথের, ‘আমাদের হাতে স্কট বোল্যান্ড আছে, যিনি আমার মতে বিশ্বের সেরাদের একজন। তার রেকর্ড অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য। পাশাপাশি স্টার্ক ও হ্যাজলউড তো আছেনই, তাই খুব একটা ঘাটতি হবে না।’
অর্থাৎ, কামিন্স থাকুক বা না থাকুক—অ্যাশেজের জন্য প্রস্তুত স্টিভেন স্মিথ, ব্যাট হাতে আত্মবিশ্বাসী, নেতৃত্বে ঠাণ্ডা মাথার, আর মানসিকভাবে আগের চেয়ে আরও পরিণত।
(ওএস/এএস/অক্টোবর ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নেমন্তন্ন
- সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
- সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
- ‘উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে টেকা যায় না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
- বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
- এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক
- প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের
- ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা’
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন স্মারকলিপি
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- হে সময়, অশ্বারোহী হও
-1.gif)







