ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
স্টাফ রিপোর্টার : করপোরেট জগতের বড় ফুটবল টর্নুামেন্টে খেলতে যাচ্ছে অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। দেশের নামকরা করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মাঠের দ্বৈরথে নামার আগে তাই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ওয়ালটন করপোরেট ফুটবল টিমের সদস্যগণ। গত কয়েকদিন ধরে মিরপুরের দ্য বাবলস, বসুন্ধরার দি স্টেডিয়ামসহ বিভিন্ন ভেন্যুতে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলছে ওয়ালটনের চৌকষ করপোরেট ফুটবল টিম।
উল্লেখ্য, আগামি ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’। বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডে সেভেন-এ সাইড ফরমেটে দেশের শীর্ষ সব করপোরেট হাউজে কর্মরত এমপ্লয়ীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য রয়েছে লক্ষ লক্ষ টাকার প্রাইজমানি সহ বিভিন্ন পুরস্কার। এর আয়োজন করছে ‘জে কে স্পোর্টস ইভেন্ট’। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন জনপ্রিয় ধারাভাষ্যকর কুমার কল্যাণ।
ওয়ালটন করপোরেট ফুটবল টিমের ক্যাপ্টেন রবিউল ইসলাম মিলটন বলেন, ওয়ালটন একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান। শুরু থেকে দেশ-বিদেশের বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। পাশাপাশি ওয়ালটনের এমপ্লয়ীদের নিয়ে গঠিত করপোরেট টিম ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে দারুণ সাফল্য বয়ে আনছে। এরই ধারাবাহিকতায় ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এ অংশ নিচ্ছি আমরা।
তিনি আরো বলেন, খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা করে। কর্মক্ষেত্রে পারফরমেন্স আরো বাড়িয়ে দেয়। এ ধরনের টুর্নামেন্টের আয়োজন ও অংশগ্রহণ তাই করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত এমপ্লয়ীদের জন্য দারুণ সুযোগ ও সম্মানের। করপোরেট জগতের মহা কর্মব্যস্ত সময়ের মাঝে খানিকটা বিরতি নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে আমরা মুখিয়ে আছি। আমাদের দলের প্রতিটি সদস্য টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। আশা করছি খুব সুন্দর ও উপভোগ্য একটি ফুটবল টুর্নামেন্ট হবে।
ওয়ালটন করপোরেট ফুটবল টিমের অন্য সদস্যদের মধ্যে আছেন আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদ হোসেন, মো. নাহিদ হাসান, আজিজুল ইসলাম, সৌরভ সিংহ, আরিফুল ইসলাম, রায়ান আহমেদ, নাজমুস সাকিব, সাহেল মিয়া, রেজোয়ানুল ইসলাম শাওন, নূর-ই আজিম সিদ্দিকী, সফিকুল ইসলাম এবং ইউনুস আলী।
(পিআর/এসপি/অক্টোবর ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- ‘সব সময় এমন দুর্দান্ত খেলো না কেন’
- কালিগঞ্জে ৬ হিন্দু পরিবারের জমি দখল, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ
- চিকিৎসার আশ্বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
- অস্ট্রেলিয়াকে হারিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন মিরাজের
- ‘স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন’
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
-1.gif)








