‘সান্তোসে বিশৃঙ্খলা চরমে’
স্পোর্টস ডেস্ক : ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সান্তোসের ৩-২ গোলে হারের রাতে এক অদ্ভুত ঘটনা যেন ক্লাবটির মৌসুমজুড়ে চলা বিশৃঙ্খলাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
দলের পারফরম্যান্সে হতাশ নেইমার সতীর্থদের নির্দেশ দিলেও তা সম্পূর্ণ উপেক্ষা করা হয়। এরপর ম্যাচের শেষদিকে কোচ তাকে বদলি করলে চূড়ান্ত বাঁশির আগেই ক্ষোভ নিয়ে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
ঘটনাটি ঘটে মারাকানা স্টেডিয়ামে, ম্যাচের ৬৬তম মিনিটে। তখন সান্তোস ২-০ গোলে পিছিয়ে। ৩৩ বছর বয়সী নেইমার দলের বারবার ‘লং বল’ খেলার কৌশলে বিরক্ত হয়ে সতীর্থদের বলেন, রক্ষণভাগ থেকে ছোট ছোট পাসে খেলা শুরু করতে।
কিন্তু তার নির্দেশ মানা হয়নি। আক্রমণভাগের খেলোয়াড় হয়েও নেইমার নিজেই রক্ষণভাগে নেমে গোল কিক নিতে আসেন, যেন নিজেই খেলা গুছিয়ে শুরু করতে পারেন।
তবুও ব্যর্থ হন তিনি। কয়েক মুহূর্ত পরেই সেন্টার-ব্যাক লুয়ান পেরেস আবারও একটি লম্বা বল বাড়ান মাঠের অপর প্রান্তে, যা ফ্ল্যামেঙ্গোর খেলোয়াড়রা সহজেই কেড়ে নেয়। তখন দেখা যায়, নেইমার হতাশায় থেমে দাঁড়িয়ে আছেন, মাথা নাড়ছেন এবং দু’হাত তুলে অবিশ্বাস প্রকাশ করছেন।
এই দৃশ্যই মাঠে নেইমার ও সতীর্থদের বোঝাপড়ার অভাবকে নগ্ন করে দেয়। সান্তোসের একাডেমি থেকে উঠে আসা এই তারকা বার্সেলোনা ও পিএসজিতে বল ধরে খেলা সৃজনশীল ফুটবলে অভ্যস্ত ছিলেন। কিন্তু নিজ ক্লাবে ফিরে এমন কৌশলগত বিশৃঙ্খলায় তিনি স্পষ্টতই মানিয়ে নিতে পারছেন না।
ভিডিওটি অনলাইনে ভাইরাল হলে ভক্তরা একে বলেন, ‘সবচেয়ে নেইমারসুলভ মুহূর্ত!’— যা দলের ভেতরের অসামঞ্জস্যতাকে প্রকাশ্যে এনে দিয়েছে।
ম্যাচের শেষদিকে কোচ হুয়ান পাবলো ভয়ভোদা নেইমারকে বদলি করলে পরিস্থিতি আরও জটিল হয়। ৮৫তম মিনিটে, যখন সান্তোস ৩-০ গোলে পিছিয়ে, তখন কোচ তাকে তুলে নিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার বেঞ্জামিন রোলহেইসারকে নামান।
ক্যামেরায় ধরা পড়ে, ৩৩ বছর বয়সী নেইমার বেঞ্চের দিকে তাকিয়ে ইশারায় বলছেন, ‘আমাকে তুলে নিচ্ছো?’ এরপর এক মুহূর্ত অপেক্ষা না করেই তিনি সরাসরি মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান।
শেষদিকে সান্তোস দুটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি। ফলে ৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তারা রেলিগেশন জোনেই রয়ে গেছে, সেফটি জোন থেকে মাত্র দুই পয়েন্ট দূরে। মৌসুম শেষ হতে বাকি ছয় ম্যাচ, আর আটবারের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নদের সেরি বি-তে নেমে যাওয়ার শঙ্কা ক্রমেই ঘনাচ্ছে।
ম্যাচ শেষে কোচ ভয়ভোদা বলেন, ‘যে খেলোয়াড় দলকে সাহায্য করতে চায়, তার এমন প্রতিক্রিয়া স্বাভাবিক।’ তবে বাস্তবে ক্লাবের মতোই নেইমারের ব্যক্তিগত পারফরম্যান্সও নিম্নমুখী। জানুয়ারিতে আল-হিলাল থেকে সান্তোসে ফেরার পর চোটে ভুগতে থাকা এই তারকা এখন পর্যন্ত ১৫ ম্যাচে করেছেন মাত্র ৩ গোল ও ৬টি অ্যাসিস্ট।
(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- বিজয় দিবসের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
- মহান বিজয় দিবস আজ
- বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত
- মেলান্দহে ভূয়া সার্টিফিকেটে ৩য় শ্রেণির অফিস সহকারী থেকে ১ম শ্রেণির সরকারি কলেজের প্রভাষক!
- ৩য় বর্ষে সিএইচটি বার্তা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল
- গোপালগঞ্জে নবান্ন উৎসব উদযাপন
- বাগেরহাটে তেল ও ডাল ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা
- কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- সোনাতলায় দাদন ব্যবসায়ীর আঘাতে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
- অচল যন্ত্র, বিশুদ্ধ পানির সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আওয়ামী চাকে বিএনপি-জামায়াতের ঢিল
- চরের মধ্যে দাঁড়িয়ে আছে প্রায় ২০ লাখ টাকার সেতু
- মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়
- পাবনা- ৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন
- মাদারীপুরে পায়ে চালিত রিকসা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
- ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
- নিউ ইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ
- বিজয় দিবস: নতুন প্রজন্মের রাষ্ট্রচিন্তার দিকদর্শন
- স্মৃতির রক্তিম আলোয় উদ্ভাসিত বিজয়ের দিন
- শক্তির বাইরে দাঁড়িয়ে শান্তির নৈতিক অবস্থান
- অস্ট্রিয়ার স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব
- থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি
- কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার ফল প্রকাশ
- টুঙ্গিপাড়ায় গ্রামীন পানি সমিতির লোহার পাইপ বিক্রিতে অনিয়মের অভিযোগ
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অমলকান্তি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- স্বাধীনতার সুখ
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- চা শ্রমিকদের কেউ হামলার শিকার হয়নি, জানালেন বাগান পঞ্চায়েত
- সিলেটের জনপ্রিয় সংঙ্গীত শিল্পী হতে চান শর্মিলা বড়ুয়া
- সিরাজগঞ্জে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- ‘আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে’
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








