ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশের বড় হার
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়েছে বাংলাদেশ। ১৮১ রানের টার্গেট তাড়ায় নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানেই থেমেছে লিটন দাসের দল। ফলে ৩৯ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেছে আয়ারল্যান্ড।
১৮২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ম্যাচের প্রথম তিন ব্যাটার তানজিদ হাসান তামিম (২), পারভেজ হোসেন ইমন (১) ও অধিনায়ক লিটন দাস (১) এক অঙ্কের রানে ফিরলে মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
চতুর্থ উইকেটেও স্বস্তি মেলেনি। সাইফ হাসান ইনিংস গড়ার চেষ্টা করলেও ১৩ বল খেলে ৬ রান করে ফিরেন ম্যাকার্থির বলে।
এই ধ্বংসস্তূপের মাঝেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিংয়ে জ্বলে ওঠেন তাওহীদ হৃদয়। ট্রেডমার্ক ব্যাটিংয়ে আক্রমণাত্মক স্ট্রোকপ্লে উপহার দেন তিনি। ৫০ বলের ঝড়ো ইনিংসে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৩ রানে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তবে যোগ্য সঙ্গীর ঘাটতিই ম্যাচে বাংলাদেশকে পিছিয়ে দেয়।
তার সঙ্গে জাকের আলি অনিক কিছুটা লড়াই করেন। ১৬ বলের ২০ রানে একটি ছক্কা মারলেও বড় ইনিংস খেলতে পারেননি। তানজিম হাসান সাকিব করেন ৫ রান, রিশাদ হোসেন কোনো রান না করেই এলবিডব্লিউ হন হাম্প্রিসের বলে। শেষ দিকে নাসুম আহমেদ ও শরিফুল ইসলামও দলকে টেনে তুলতে ব্যর্থ হন।
বাংলাদেশ আসলে পুরো ম্যাচে হৃদয় ছাড়া আর কেউই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি। দলীয় রান যখন বাড়ছিল না, উইকেট তখন নিয়মিত পড়ছিল। ফলে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪২ রানে থেমে যায় ইনিংস।
আয়ারল্যান্ডের বোলাররা পুরো ইনিংসজুড়ে বাংলাদেশকে একচেটিয়া চাপে রেখেছেন। হাম্প্রিস ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। আডায়ার শুরুতে দুর্দান্ত স্পেল করে ২ উইকেট তুলে নেন। ম্যাকার্থি নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ উইকেট নেন।
এর আগে টসে হেরে আগে ব্যাট করে আয়ারল্যান্ড ৪ উইকেটে ১৮১ রানের সংগ্রহ গড়েছিল। ব্যাটারদের নিয়ন্ত্রিত আগ্রাসন ও শেষদিকে বড় শট খেলে তারা চ্যালেঞ্জিং টোটাল দাঁড় করায়। বাংলাদেশের বোলাররা শুরুতে কিছুটা নিয়ন্ত্রিত থাকলেও শেষ ৬-৭ ওভারে আয়ারল্যান্ড তোলেন ৬০ রানের বেশি।
(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে জামায়াতকে’
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ‘বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
-1.gif)








