আতলেতিকোকে উড়িয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়াল বার্সা
স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। বল দখল থেকে আক্রমণ, সব জায়গাতেই আধিপত্য ছিল তাদের। তবুও খেলার ধারার বিপরীতে হঠাৎই পিছিয়ে পড়তে হয় শিরোপাধারীদের।
তবে সেই ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় তুলে নেয় হান্সি ফ্লিকের দল। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানও বাড়িয়েছে বার্সেলোনা।
মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুয়ে লা লিগার ম্যাচে প্রথমে গোল হজম করে বার্সেলোনা। ১৯তম মিনিটে নিজেদের অর্ধ থেকে মোলিনার পাঠানো পাস ধরে দারুণ এক ভঙ্গিতে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন আলেক্স বায়েনা। রেফারি প্রথমে অফসাইড ধরলেও ভিএআরে বদলে যায় সিদ্ধান্ত।
গোল হজমের পরই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ঘরের মাঠের দল। ২৬তম মিনিটে পেদ্রির চমৎকার থ্রু পাস থেকে রাফিনিয়া গোলরক্ষককে পাশ কাটিয়ে বল পাঠান জালে। দুই মাস পর মাঠে ফিরে এমন গোল তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।
প্রথমার্ধেই লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে ৩৬তম মিনিটে পেনাল্টি স্পট থেকে বল উড়িয়ে মেরে হতাশ করেন অভিজ্ঞ স্ট্রাইকার লেভানদোভস্কি। এরপর ইয়ামালের ক্রসে তার হেডটিও ফিরিয়ে দেন আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই চাপ বাড়ায় বার্সেলোনা। এর ফল আসে ৬৫তম মিনিটে। বক্সের বাইরে লেভানদোভস্কিকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন দানি ওলমো। জটলার মধ্যে ফিরতি বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
শেষদিকে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল আতলেতিকো। গ্রিজমান ও আলমাদা দুইজনই পেয়ে যান সময়-সুযোগ। তবে গোলের মুখ দেখতে পারেননি কেউই।
হতাশার পর্দা নামায় ম্যাচের শেষ মিনিটে ফেররান তরেস। আলেহান্দ্রো বাল্দের পাস থেকে ডান দিকে ফাঁকা জায়গায় বল পেয়ে তিনি শক্ত শটে ব্যবধান বাড়ান ৩-১।
১৫ ম্যাচে ১২ জয় ও এক ড্র নিয়ে ৩৭ পয়েন্ট বার্সেলোনার। শীর্ষেই আছে দলটি। রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট ৩৩। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে। আতলেতিকো মাদ্রিদ ৩১ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
আগামী বুধবার আথলেতিক বিলবাওয়ের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ, যেখানে জিতলে কমবে শীর্ষ দুই দলের পয়েন্টের ব্যবধান।
(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








