‘হাবিবুুর সোহানকে ফ্রিডম দেওয়া হবে, সে তার মতোই খেলবে’
স্টাফ রিপোর্টার : তার ক্রিকেটার হিসেবে গড়ে ওঠা খালেদ মাহমুদ সুজনের হাত ধরে। ঢাকা থেকে প্রতি সপ্তাহে গিয়ে রাজশাহীর যে ‘বাংলা ট্র্যাক’ ক্রিকেট কোচিং একাডেমিতে কোচিং করান সুজন, সেই একাডেমির ছাত্র হাবিবুর রহমান সোহান। সেই বাংলা ট্র্যাকের কোচ খালেদ মাহমুদ সুজনের হাত ধরেই দুই বছর আগে প্রথম বিপিএলে নাম লেখান সোহান।
কিন্তু ২০২৩ সালে প্রথমবার বিপিএল খেলতে নেমে সুবিধা করতে পারেননি তখনকার কৈশোর পার করা সোহান। সময়ের প্রবাহতায় সেই হাবিবুর রহমান সোহান এখন আগের চেয়ে অনেক পরিণত, অনেক আত্মবিশ্বাসী। নিজের সামর্থ্যের প্রতি বিশ্বাস আর আস্থাও বেড়েছে।
তার চেয়ে বড় কথা, এখন সোহানের ব্যাটে রান আছে। এই তো কদিন আগেই এশিয়ান রাইজিং স্টার্স ক্রিকেটে হংকংয়ের বিপক্ষে ১০ ছক্কা, ৮ বাউন্ডারিতে ৩৫ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস আর সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৬ বলে ৫ ছক্কায় ৬৫ রানের ঝড়; বুঝিয়ে দিয়েছে তিনি কী করতে পারেন।
বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ সুজন সেই ঝোড়ো ব্যাটিংটাই চান সোহানের কাছে। সুজন চান, সোহান নিজের ন্যাচারাল ও স্বাভাবিক খেলাটাই খেলুক।
সুজনের বিশ্বাস, ওপেনার সোহান নিজের মতো করে খেলতে এবং জ্বলে উঠতে পারলে, তার দলের ম্যাচ জেতা সহজ হয়ে যাবে। তখন পরের ব্যাটারদের স্বচ্ছন্দে খেলতে পারবেন।
সুজনের কথা, ‘সোহানের কাছ থেকে আমি একটা ফ্লাইং স্টার্ট চাইবো। ওকে ফ্রিডম দেওয়া থাকবে। সোহান সোহানের মতোই খেলবে।’
সোহানের পাশাপাশি সাব্বির হোসেনের কাছেও নোয়াখালী কোচের প্রত্যাশা বেশি। সুজন বলেন, ‘সোহান তার মতো খেলুক, এটাই আমি চাই। সোহান ও সাব্বির যেদিন খেলবে, ওরা যাতে প্রতিদিন রান করে। ওরা প্রতিদিন রান করলে আমার মিডল অর্ডারের জন্য স্বচ্ছন্দে খেলা ও রানের চাকা সচল রাখার কাজটি সহজ হয়ে যাবে। কিন্তু এটাও জানি, সোহান আর সাব্বিরের খেলার ধরন যেহেতু বেশি আক্রমণাত্মক, প্রতিদিন রান করা কঠিন। হয়তো তারা প্রতিদিন রান করবেও না। যেদিন করবে, সেদিন একাই যে কোনো দলের বোলিং দুমড়ে-মুচড়ে দিতে পারে। আমি সোহান ও সাব্বিরের কাছে সেটাই প্রত্যাশা রাখি।’
(ওএস/এএস/ডিসেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফরিদপুরে জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলনে লাখ লাখ মানুষ
- ‘দেশের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ এর বিকল্প নেই’
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








