৪৫ বার ম্যাচসেরা সাকিব, ওপরে মাত্র তিনজন
স্পোর্টস ডেস্ক : আইএল টি-টোয়েন্টিতে অবশেষে নিজের চেনা রূপে ধরা দিলেন সাকিব আল হাসান। প্রথম দুই ম্যাচে ব্যাট-বলে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না করতে পারলেও তৃতীয় ম্যাচে এসে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে এমআই এমিরেটসের হয়ে বল হাতে দারুণ কার্যকর ছিলেন সাকিব। চার ওভারে মাত্র ১৪ রান খরচায় তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
পুরো স্পেলে কোনো চার বা ছক্কা হজম না করে প্রতিপক্ষ ব্যাটারদের ওপর লাগাম টেনে ধরেন তিনি। ২৪ বলের মধ্যে ১২টিই ছিল ডট বল যা তার নিয়ন্ত্রিত বোলিংয়েরই প্রমাণ।
সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম সাফল্য পান সাকিব। ওভারের শেষ বলে স্টাম্পিংয়ের মাধ্যমে আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট শিকার করেন তিনি।
ওই ওভারে দেন মাত্র পাঁচ রান। এরপর নবম ওভারে স্যাম কারানের ফিরতি ক্যাচ নিয়ে দ্বিতীয় উইকেট নিশ্চিত করেন, যেখানে রান দেন মাত্র তিন। বাকি দুই ওভারেও সমান তিন রান করে দিয়ে ভাইপার্সের ইনিংসে চাপ আরও বাড়ান।
সাকিবের এই কিপটে বোলিংয়ের প্রভাব পড়ে পুরো ইনিংসজুড়েই। নির্ধারিত ২০ ওভারে ডেজার্ট ভাইপার্স সাত উইকেট হারিয়ে সংগ্রহ করতে পারে ১২৪ রান। তুলনামূলক সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে এমআই এমিরেটস ছয় উইকেট হারালেও ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রাখেন সাকিব। শেষদিকে দায়িত্বশীল ব্যাটিং করে ২৫ বলে অপরাজিত ১৭ রান করেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।
ম্যাচ শেষে সাকিব বলেন, 'প্রথমত আমি এমআই এমিরেটসকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দলে সুযোগ পাওয়া অনেক কঠিন কারণ এটি একটি তারকাখচিত দল। তাই কয়েকটি ম্যাচ খেলতে পেরে আমি খুশি।'
টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচসেরার পুরস্কার জয়ের দিক থেকে সাকিব আল হাসান জায়গা করে নিয়েছেন ইতিহাসের সেরা তালিকায়। এখন পর্যন্ত ৪৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ৪৫ বার ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন, যা তাকে এই ফরম্যাটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ম্যাচসেরা পাওয়া ক্রিকেটারদের কাতারে রেখেছে।
এই তালিকায় সাকিবের পাশে রয়েছেন আফগান তারকা রশিদ খান ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। রশিদ ৫০৪টি ম্যাচ এবং হেলস ৫২৪টি ম্যাচ খেলে দুজনই সমান ৪৫ বার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।
সাকিবদের ঠিক ওপরে অবস্থান করছেন দুই পাওয়ারহিটার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও কায়রন পোলার্ড। তারা দুজনই ৪৮ বার করে ম্যাচসেরা হয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। টি-টোয়েন্টিতে ম্যাচসেরা জয়ের সর্বোচ্চ রেকর্ডটি এককভাবে ধরে রেখেছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক বিধ্বংসী ব্যাটার ক্যারিয়ারে মোট ৬০ বার ম্যাচসেরা হয়েছেন।
(ওএস/এএস/ডিসেম্বর ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘তালা ও কলারোয়া উপজেলার জলবদ্ধতা নিরসন করা হবে’
- তালা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিরন্ময় মন্ডল ও তার মেয়েকে পিটিয়ে জখম
- গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
- বিরল-বোচাগঞ্জকে মালয়েশিয়া বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী ড. জীবন চৌধুরী
- শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক
- ৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল উধাও, সিসিটিভিতে ধরা পড়লো চোর
- ‘জামায়াতকে ভোট দিলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে’
- রাজবাড়ী- ২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল
- ফরিদপুরে ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী জনসভা
- গাজীপুর- ৪ আসনে শক্ত অবস্থানে বিএনপি
- ‘সোনাতলা–সারিয়াকান্দির জনগণের সেবার মানোন্নয়নে কাজ করে যাবো’
- সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ বিজয়ের আশা রেজওয়ানুল হকের
- ‘জাল ভোট দেওয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা’
- ‘নির্বাচিত হলে দুই হাজার যুবককে স্পেশাল প্রশিক্ষণ দেওয়া হবে’
- দৌলতদিয়া ফেরিঘাট থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ ফরিদপুরে উদ্ধার
- কাপাসিয়ায় জামায়াতের ঐতিহাসিক শোডাউন ও নির্বাচনী সমাবেশ
- আবদুল হামিদ মাহবুব’র দশটি লিমেরিক
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
- ‘আপনার একটি ভোটে নির্ধারণ হবে আগামী ৫ বছরের গোপালগঞ্জের ভাগ্য’
- শ্রীনগরে বিএনপি প্রার্থীর পথসভা
- দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ
- ফরিদপুরের চারটি আসনই চায় বিএনপি, দুইটিতে আশাবাদী জামায়াত
- ফের বাড়লো সোনার দাম, ভরি ২৬১০৪০ টাকা
- এবার আপিল বিভাগে নাহিদ
- নিজ এলাকার বাইরে ৮১ ঘণ্টা কোনো ব্যক্তির অবস্থান নয়
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- রাজবাড়ী- ২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- ‘জামায়াতকে ভোট দিলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে’
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
-1.gif)








