নতুন ট্রফির অপেক্ষায় বিপিএল, ডায়মন্ড খচিত ট্রফি আসছে দুবাই থেকে
স্পোর্টস ডেস্ক : সিলেটে মাঠে গড়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই ম্যাচের বিরতিতে স্বল্প পরিসরের উদ্বোধনী অনুষ্ঠান হলেও সেখানে অনুপস্থিত ছিল বিপিএলের নতুন ট্রফি।
টুর্নামেন্ট শুরুর আগেই বিপিএলের জন্য একটি ট্রফি দেশে এসেছিল। তবে সেটিকে মানসম্মত মনে করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। ফলে সেই ট্রফি বাদ দিয়ে নতুন করে আরও আকর্ষণীয় শিরোপা তৈরির সিদ্ধান্ত নেয় বিসিবি।
এ বিষয়ে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জানান, আগের ট্রফিটি ছিল বেশ সাধারণ মানের। পরবর্তীতে নতুন একটি আনা হলেও সেটিও প্রত্যাশা পূরণ করতে পারেনি।
এজন্য আবারও পরিবর্তন এনে নতুন ট্রফি তৈরি করা হচ্ছে।
সাখাওয়াত হোসেন বলেন, খুব অল্প সময়ের মধ্যে নতুন ট্রফি হাতে পাওয়ার আশা করছেন তারা। তার মতে, এবার যে ট্রফি আসছে সেটি আগের সব ট্রফির চেয়ে আলাদা ও দর্শনীয় হবে।
নতুন ট্রফিটি তৈরি হচ্ছে দুবাইয়ে, যেখানে ডায়মন্ড খচিত এই শিরোপা বানাতে খরচ হচ্ছে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার।
বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩০ লাখ টাকারও বেশি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন নিশ্চিত করেছেন, ট্রফিটি ইতোমধ্যে অর্ডার দেওয়া হয়েছে এবং সামান্য বিলম্ব হলেও খুব দ্রুতই এটি বাংলাদেশে পৌঁছাবে।
এবারের বিপিএলের জন্য দুটি ট্রফি বানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একটি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে, অন্যটি সংরক্ষিত থাকবে বিসিবির কাছে।
বিসিবির কর্মকর্তাদের মতে, একসঙ্গে দুটি ট্রফি তৈরি করলে খরচ তুলনামূলকভাবে কম পড়ে এবং ভবিষ্যতের জন্য একটি ট্রফি সংরক্ষণ করাও সুবিধাজনক হবে।
সব মিলিয়ে মাঠের লড়াই শুরু হলেও বিপিএলের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ নতুন ট্রফির দেখা পেতে দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে আরও কিছু সময়।
(ওএস/এএস/ডিসেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








