অখ্যাত কোচকে দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব দিলো চেলসি
স্পোর্টস ডেস্ক : মাত্র তিন বছরের কোচিং অভিজ্ঞতা থাকা লিয়াম রোজেনিয়র এর আগে কখনো প্রিমিয়ার লিগে কোচিং করাননি। অখ্যাত এই কোচের সঙ্গেই দীর্ঘ ছয় বছরের চুক্তি করলো চেলসি। ৪১ বছর বয়সী রোজেনিয়রকে মঙ্গলবার নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে ইংলিশ ক্লাবটি। তিনি এনজো মারেস্কার স্থলাভিষিক্ত হলেন।
চুক্তি চূড়ান্ত হওয়ার আগে মঙ্গলবারই লিগ ওয়ানের ক্লাব স্ট্রাসবুর্গে এক বিদায়ী সংবাদ সম্মেলনে রোজেনিয়র জানান, চেলসিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি মৌখিকভাবে সম্মত হয়েছেন। কিছুক্ষণ পরই সেই সিদ্ধান্তে আনুষ্ঠানিক সিল পড়ে।
চেলসির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে রোজেনিয়র বলেন, চেলসি ফুটবল ক্লাবের হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়াটা আমার জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের। এটি এমন একটি ক্লাব, যার নিজস্ব আত্মপরিচয় আছে এবং ট্রফি জয়ের গৌরবময় ইতিহাস রয়েছে। সেই পরিচয় রক্ষা করা এবং প্রতিটি ম্যাচে সেই মূল্যবোধ ফুটিয়ে তোলা আমার দায়িত্ব।
চেলসি ও স্ট্রাসবুর্গ-দুটি ক্লাবই একই মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লুকোর অধীনে। ২০২২ সালে ব্লুকো চেলসির দায়িত্ব নেওয়ার পর রোজেনিয়র হলেন ক্লাবটির চতুর্থ স্থায়ী কোচ।
রোজেনিয়র জানান, স্ট্রাসবুর্গের প্রতি গভীর অনুভূতির কারণেই তিনি সেখানে নিজে থেকেই বিদায়ের খবর জানাতে চেয়েছিলেন।
খেলোয়াড়ি জীবনে রোজেনিয়র প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে খেলেছেন। ফুলহ্যাম, রিডিং ও হাল সিটি ছিল তার উল্লেখযোগ্য ক্লাব। কোচ হিসেবে তিনি ডার্বি কাউন্টিতে ফিলিপ কোকু ও ওয়েন রুনির অধীনে কাজ করেন। ২০২২ সালে অল্প সময়ের জন্য রুনির স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেন।
এরপর চ্যাম্পিয়নশিপের ক্লাব হাল সিটির ম্যানেজার হিসেবে দায়িত্ব নিলেও ১৮ মাস পর বরখাস্ত হন। ২০২৪ সালের জুলাইয়ে স্ট্রাসবুর্গের দায়িত্ব নিয়ে গত মৌসুমে দলটিকে লিগ ওয়ানে সপ্তম স্থানে শেষ করান।
এদিকে মারেস্কা চেলসির কোচ হিসেবে প্রথম মৌসুমেই উয়েফা কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্বন্দ্ব তৈরি হওয়ায় নববর্ষের দিন তার অধ্যায় হঠাৎ করেই শেষ হয়।
মারেস্কার বিদায়ের পর রবিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ ড্র ম্যাচে চেলসির দায়িত্ব সামলান অনূর্ধ্ব-২১ দলের কোচ ক্যালাম ম্যাকফারলেন। বুধবার লন্ডন ডার্বিতে ফুলহামের মুখোমুখি হবে ব্লুজরা।
(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








