বিশ্বকাপের জন্য নেপালের স্পিননির্ভর দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোহিত পাউডেল। সহ অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টুর্নামেন্টটি চলবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপাল ক্রিকেট জানায়, অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া এই দল নিয়ে বিশ্বকাপে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় দেশটি।
বিশ্বকাপের দশম আসরে অংশ নিচ্ছে ২০টি দল। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যুতে হবে মোট ৫৫টি ম্যাচ।
নেপালের বোলিং আক্রমণের মূল ভরসা আবারও স্পিন বিভাগ। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞ লেগ স্পিনার সন্দীপ লামিচানে মাঝের ওভারে উইকেট নেওয়ার বড় অস্ত্র হবেন। তার সঙ্গে বাঁহাতি স্পিনার ললিত রাজবংশী যোগ করবেন বৈচিত্র্য। অলরাউন্ডার দীপেন্দ্র ও বশির আহমেদ স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করবেন।
অলরাউন্ডেও দারুণ সামর্থ্য রয়েছে নেপালের। দীপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, আরিফ শেখ ও সোমপাল কামি ব্যাট ও বল দুই বিভাগেই দলের ভারসাম্য রক্ষা করবেন।
ব্যাটিংয়ে ওপেনিংয়ে আগ্রাসী শুরু এনে দেওয়ার দায়িত্ব থাকবে কুশল ভুর্তেলের ওপর। উইকেটকিপার আসিফ শেখ দলের ব্যাটিংয়ে স্থিরতা আনবেন, আর মিডল অর্ডারে লোকেশ বাম তার শট খেলার সামর্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সুন্দীপ জোড়া ও নন্দন যাদব ব্যাটিং লাইনআপে গভীরতা যোগ করবেন।
পেস আক্রমণে নেতৃত্ব দেবেন সোমপাল কামি ও করণ কেসি। নতুন বলে সুইং এবং ডেথ ওভারে কার্যকারিতা তাদের বড় শক্তি। তাদের সহায়তায় থাকবেন নন্দন যাদব ও শের মাল্লা।
এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। চার ম্যাচে একটিও জয় না পাওয়া সেই হতাশা পেছনে ফেলে এবারের আসরে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে রোহিত পাউডেলের দল।
নেপাল টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সুন্দীপ জোড়া, আরিফ শেখ, বশির আহমেদ, সোমপাল কামি, করণ কেসি, নন্দন যাদব, গুলশান ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা ও লোকেশ বাম।
(ওএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- সোনার দাম এক লাফে বাড়লো ৫২৪৯ টাকা
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল চৌধুরী ও পরীমনি
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








