তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক নাজমুলকে শোকজ
স্পোর্টস ডেস্ক : দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এই মন্তব্যের জেরে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের ক্ষোভের মুখে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের এক অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘তিনি (নাজমুল ইসলাম) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন এবং আমরা তাকে এর জবাব দিতে বলেছি।
একজন জাতীয় দলের অধিনায়ক দেশের জন্য যা করেছেন, তার ব্যাপারে কিছু লেখার আগে আমাদের আরও চিন্তা করা উচিত ছিল। তাকে আরও সম্মান দেখানো উচিত ছিল।’
নাজমুল ইসলামের এই মন্তব্যের প্রতিবাদে সিলেটে সংবাদ সম্মেলন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও নাজমুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না।
এই পরিস্থিতিতে আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।
বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ এদিকে, আইপিএলে মোস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্ক এবং বিসিসিআই-এর সাথে সম্পর্কের টানাপোড়েনের জেরে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করেছেন যে, দেশের ক্রিকেটীয় মর্যাদা রক্ষার স্বার্থে তারা আইসিসি-কে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছেন।
বিসিবি সভাপতি বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আশা করছি আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই আইসিসি থেকে চূড়ান্ত জবাব পাওয়া যাবে।’
ভারতের মাটিতে না খেলার বিষয়ে বিসিবি এতটাই দৃঢ় যে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর মতো কঠোর পথে হাঁটতে পারে বলেও আভাস পাওয়া গেছে।
(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








