সারা দেশের একাডেমি নিয়ে ‘একাডেমি কাপ’ চালু করছে বাফুফে
স্পোর্টস ডেস্ক : দেশের তৃণমূল ফুটবলকে সুসংগঠিত ও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে ছড়িয়ে থাকা কয়েক শত ফুটবল একাডেমিকে নিয়ে আয়োজন করা হচ্ছে নতুন প্রতিযোগিতা ‘একাডেমি কাপ’।
রবিবার বিকেলে বাফুফে ভবনে ডেভেলপমেন্ট কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানান, দেশের নিবন্ধিত ফুটবল একাডেমিগুলোকে আর বিচ্ছিন্নভাবে নয়, একটি কাঠামোর আওতায় এনে নিয়মিত প্রতিযোগিতার মধ্যে রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পরিকল্পনা অনুযায়ী, একাডেমি কাপ হবে ছেলে ও মেয়ে দুই বিভাগেই। নারী বিভাগের টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব থাকবে বাফুফের নারী উইংয়ের ওপর। এ ক্ষেত্রে ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।
এর আগে ফিফার অর্থায়নে সীমিত আকারে প্রায় ১৬৫ থেকে ১৭০টি একাডেমিকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হলেও এবার পরিসর অনেক বড় করতে চায় বাফুফে।
নতুন পরিকল্পনায় দেশের প্রায় ৩০০টি ছোট-বড় একাডেমিকে এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা তৃণমূল ফুটবলের জন্য বড় একটি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
শুধু একটি টুর্নামেন্টেই থেমে থাকতে চায় না ফেডারেশন। ডেভেলপমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বছরজুড়ে মাঠের ফুটবল সচল রাখতে প্রতি মাসে অন্তত একটি করে গ্রাসরুট কার্যক্রম আয়োজন করা হবে। এসব কার্যক্রমের মধ্যে থাকবে ফুটবল ক্লিনিক, ফুটবল ফেস্টিভ্যাল ও কমিউনিটি-ভিত্তিক নানা ইভেন্ট।
এর মাধ্যমে বয়সভিত্তিক খেলোয়াড়দের নিয়মিত ম্যাচ ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।
অর্থায়নের ক্ষেত্রেও নতুন পথে হাঁটতে চায় বাফুফে। এতদিন তৃণমূল উন্নয়নে ফিফার তহবিলের ওপর নির্ভরতা থাকলেও, ২০২৬ সালকে সামনে রেখে এবার স্থানীয় ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া জেলা ও আঞ্চলিক পর্যায়ে একাডেমিগুলোকে নিজস্ব স্পন্সর সংগ্রহে উৎসাহ দেবে ফেডারেশন। পাশাপাশি একাডেমিগুলোর টেকসই উন্নয়নের জন্য বাফুফের পক্ষ থেকে কারিগরি ও লজিস্টিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী।
(ওএস/এএস/জানুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








