ভারতে বাংলাদেশের ‘নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি’ দেখছে না আইসিসি
স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য ভারতের মাটিতে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির একটি অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী, ভারতের ভেন্যুগুলোতে ঝুঁকি ‘স্বল্প থেকে মাঝারি’ পর্যায়ের; যা কি না বিশ্বের যেকোনো বড় ইভেন্টের জন্য একটি স্বাভাবিক পরিস্থিতি।
এর আগে সোমবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন, আইসিসির পাঠানো চিঠিতে তিনটি কারণে (মোস্তাফিজের অন্তর্ভুক্তি, সমর্থকদের জার্সি পরা এবং নির্বাচন পরিস্থিতি) বাংলাদেশে দলের নিরাপত্তা শঙ্কার কথা বলা হয়েছে।
তবে ক্রিকেটের জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আইসিসি মনে করছে উপদেষ্টা আসিফ নজরুল সাধারণ নিরাপত্তা পরিকল্পনার (Standard Contingency Planning) বিষয়গুলোকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন।
আইসিসির রিপোর্টে খেলোয়াড় নির্বাচনে শর্ত দেওয়া বা সমর্থকদের জার্সি পরতে নিষেধ করার মতো কোনো নির্দেশ ছিল না বলেই জানা গেছে।
আইসিসির পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে যে, বিশ্বকাপের সূচি চূড়ান্ত এবং সেটি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দল তাদের চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত ভেন্যুতেই খেলবে, এমনটাই প্রত্যাশা করছে আইসিসি। অর্থাৎ, ভারতের বাইরে ম্যাচ সরিয়ে নেওয়ার যে আবেদন বিসিবি করেছে, তাতে সায় দেওয়ার কোনো ইঙ্গিত এখনো দেয়নি সংস্থাটি।
বিসিবি এবং সরকারের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়েছে যে, ক্রীড়া উপদেষ্টা যে চিঠির কথা উল্লেখ করেছিলেন সেটি মূলত একটি অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়ন ছিল। এটি ভেন্যু স্থানান্তরের আবেদনের কোনো আনুষ্ঠানিক জবাব নয়। বিসিবি এখনো ভারতের বাইরে ম্যাচ আয়োজনের ব্যাপারে আইসিসির অফিসিয়াল প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
মূলত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়ার পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরে।
এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়। বর্তমানে সূচি অনুযায়ী বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
(ওএস/এএস/জানুয়ারি ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রের ফলাফলে জামায়াত আমির এগিয়ে
- ‘এটা শুধু একটা ভোট নয়, নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি’
- '৬-দফা শুধু বাংলাদেশের জন্য নয়'
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’
- ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের
- ‘সবার সহযোগিতা না পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না’
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীদের ফলাফল
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- শান্তিপূর্ণ ভোটে সাজ সাজ রব কাপ্তাইয়ে, ব্যালট বাক্স বন্দি শেষে চলছে গণনা
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
-1.gif)








