‘কিছু মানুষকে কৃতিত্ব দিতে হবে’
স্পোর্টস ডেস্ক : বয়সভিত্তিক দলে লম্বা সময় কাজ করেছেন নির্বাচক হিসেবে। পদোন্নতি পেয়ে হয়েছেন জাতীয় দলের নির্বাচকও। কিন্তু সব ছেড়ে গত বছর যোগ দেন কোচিংয়ে। হেড কোচ হিসেবে একের পর এক সাফল্য পাচ্ছেন হান্নান সরকার। আবাহনীকে প্রিমিয়ার লিগ জেতানোর পর এবার তার দল রাজশাহী ওয়ারিয়র্স বিপিএলের ফাইনালে উঠেছে। তবে কোচ হিসেবে এই সাফল্যের কৃতিত্ব একা নিতে চান না হান্নান।
গতকাল বুধবার সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে হারিয়ে চলতি বিপিএলের ফাইনালে উঠেছে রাজশাহী। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচিং ক্যারিয়ার নিয়ে হান্নান বলেন, ‘উপভোগ তো করছি। ফলাফলই এর প্রমাণ। আমি আমার জায়গা থেকে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। ২০১১ সালে যখন খেলা ছেড়েছি তারপর থেকেই স্বপ্ন ছিল কোচিং লাইনেই থাকব। ৯ বছর সিলেকশন প্যানেলে ছিলাম। কোচিংয়ে ভেবেচিন্তেই এসেছি। আমি যেভাবে কাজ করছিলাম, যেভাবে সিলেক্টর থাকাকালে প্লেয়ারদের সঙ্গে কমিউনিউকেশন করছিলাম…সবাই বলত কোচিংয়ে আসলে হয়তো ভালো করবে। এটা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।’
খেলোয়াড়দের কৃতিত্ব দিতে চান হান্নান, ‘ঢাকা লিগ বা বিপিএলে কাজ করা, নিশ্চিতভাবেই প্লেয়ারদের কৃতিত্ব আগে দিতে হবে। তবে নিজের জায়গা থেকে বলতে পারি, প্লেয়ার সিলেকশনের কাজ যেহেতু করে এসেছি, টিম সিলেকশনের ক্ষেত্রেও কাজগুলো ভালোভাবে এগিয়ে দিয়েছে। ২৩ জানুয়ারি ফাইনালের পর আরও ভালো উত্তর দিতে পারব।’
এখন পর্যন্ত পাওয়া সাফল্য সহকর্মী কোচদের সঙ্গে ভাগ করে নিতে চান হান্নান। তিনি বলেন, ‘আমাদের বোলিং-ফিল্ডিং টুর্নামেন্টজুড়ে ভালো ছিল। ফিল্ডিং নিয়ে আলাদা করে বলতে চাই। ক্যাচ ও গ্রাউন্ড ফিল্ডিং ভালো হচ্ছে। ডিরেক্ট থ্রোতে আমরা কোনো রান আউট করতে পারিনি, এটা নিয়ে মজা করি রেগুলার। তবে ফিল্ডিং কোচ আবুল বাশারের কথা বলতে চাই। এই নামটা কখনোই সামনে আসে না। কী পরিমাণ হার্ডওয়ার্ক করছে, সেটা যদি দেখেন...আজ ফারহান পাঁচটা ক্যাচ নিয়েছে। টুর্নামেন্টজুড়ে ক্যাচ ও গ্রাউন্ড ফিল্ডিং যদি দেখেন, বুঝতে পারবেন কত হার্ডওয়ার্ক করেছে। আবুল বাশারকে ক্রেডিট দিতে হবে।’
রাজিন সালেহ ও তারেক আজিজের কথা উল্লেখ করে রাজশাহী কোচ বলেন, ‘কিছু মানুষকে কৃতিত্ব দিতে হবে। হেড কোচ হিসেবে আমি সামনে আসছি। কিন্তু আমার সাপোর্টিং স্টাফ কারা? রাজিন সালেহ মোস্ট এক্সপিরিয়েন্সড, তারেক আজিজ মোস্ট এক্সপিরিয়েন্সড। কোচিং স্টাফ যখন ভালো করবেন তখন দলের বন্ডিং ভালো হয়। বিশ্বাস করে প্লেয়াররা। (পেসার) রিপন-সাকলাইন সম্প্রতি তারেকের সঙ্গে কাজ করেছে। রাজিন-মুশফিক জাতীয় দলে খেলেছে। রাজিনের ওপর বলার কিছু নেই। ওদের বিশ্বাসের কারণেই টিমে বন্ডিং তৈরি হয়।’
(ওএস/এএস/জানুয়ারি ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় তিন নৌকা বোঝাই পাক সৈন্য নিহত হয়
- ‘সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’
- সালথায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- সাতক্ষীরা মেডিকেলে আউটসোসিং কর্মচারি নিয়োগে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও মাঝে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
- ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস
- স্কুলের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে ৬ শ্রমিক আহত
- কানাইপুরের তিনটি বেকারিতে ‘টাস্কফোর্স’র মোবাইল কোর্ট অভিযান
- বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে প্রাথমিক বৃত্তি
- ৬৯'র স্মৃতি কথায় পঞ্চগড়ের রাজপথ
- পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল
- ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০
- কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন
- ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
- নিরাপত্তা, পরিচালনা ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে এনপিসিবিএলের এমডির ব্যাখ্যা
- কাপাসিয়ায় বিনামূল্যে সবজি বীজ ও সার সহায়তা প্রদান
- গোপালগঞ্জে প্রায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- রথযাত্রা: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির অদম্য আধ্যাত্মিক যাত্রা
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ
- এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু
- সারিয়াকান্দিতে নারী ও গ্রাম পুলিশকে মারধরের ভিডিও ভাইরাল
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







